Entertainment

3 years ago

Bollywood : ফের বলিউডে ঋতুপর্ণা! জুটি বাঁধছেন কার সঙ্গে?

Bollywood
Bollywood

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টলিউডে চুটিয়ে অভিনয় করে দর্শকদের মন কেড়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ভিন্ন স্বাদের চরিত্রে বারবার ধরা দিয়েছেন তিনি। এবার নতুন লুকে দেখা যাবে তাকে। ফের বলিউডে ফিরছেন জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেত্রী। এর আগেও বলিউড ছবিতে দেখা গিয়েছে ঋতুপর্ণাকে। প্রায় ৩৩ টি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। টলিউডের মতো এই ছবিগুলি বক্স অফিসে তেমন প্রভাব না ফেললেও তার অভিনয় দক্ষতা দিয়ে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেত্রী।


এবারে তার নতুন ছবির নাম ‘ইত্তর’। বীণা বক্সীর পরিচালনায় মুক্তি পাবে এই ছবি। জানা গিয়েছে, এই ছবিতে স্কুল ছাত্রীর চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এই ছবিতে সবথেকে বড় চমক রয়েছে তার অনুরাগীদের জন্য। এই ছবিতে তিনি জুটি বাঁধতে চলেছেন ৯০ এর দশকের জনপ্রিয় অভিনেতা দীপক তিজরির সঙ্গে।


দীর্ঘ বিরতির পর টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের হাত ধরে রুপোলি পর্দায় কামব্যাক করতে চলেছেন দীপক তিজরি। একসময় বিভিন্ন ছবিতে পার্শ্ব চরিত্রে চুটিয়ে অভিনয় করেছিলেন এই অভিনেতা । তবে এবার 'ইত্তর' ছবিতে মুখ্য চরিত্রে ধরা দেবেন এই অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় এই সুখবর জানিয়ে ছবির বিশ্লেষক তরণ আদর্শ  টুইট করে লিখেছেন,’দীর্ঘ বিরতির শেষে ফের অভিনয় জগতে ফিরছেন দীপক তিজরী। এবার নতুন অবতারে দেখা যাবে তাকে। আর অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

 

You might also like!