Entertainment

2 years ago

Bipasha Basu Daughter Mukhe Bhaat: বঙ্গের রীতি মেনেই মেয়ের মুখে ভাতের আয়োজন করলেন বিপাশা

Bipasa Basu's Daughter Rice Ceremony
Bipasa Basu's Daughter Rice Ceremony

 

মুম্বই ১১ জুন ২০২৩ঃ  বলিউডে কাজ করার সুবাদে বাংলার বাইরে থাকলেও তিনি বঙ্গ সংস্কৃতিকে ভোলেননি। তাই এবার ঘটা করে বাঙালি নিয়ম মেনেই মেয়ে দেবীর মুখেভাতের আয়োজন করলেন বিপাশা বসু। দেখতে দেখতে ৬ বছর বয়স হয়ে গেল বিপাশা কন্যার। ০২২ সালের ২২ নভেম্বর পৃথিবীর আলো দেখেছিল বিপাশা-কন্যা। তাই এবার মুখে ভাতের পালা। 

কি ভাবে পালন করা হল অনুষ্ঠান? 

একেবারে বাঙালি রীতিনীতি মেনেই হল দেবীর মুখেভাতের অনুষ্ঠান। টুকটুকে লাল বেনারসিতে ছোট্ট দেবী। কপালে লাল টিপ, মাথায় মুকুট, গলায় সোনার হার, হাতে সোনালি বালা, পায়ে সোনার নূপুর। মেয়ের সঙ্গে রংমিলান্তি করেই পোশাক পরেন বিপাশা। লালের উপর সাদা সুতোর কাজ করা চুড়িদার। কপালে লাল টিপ, সিথিতে সিঁদুর, কানে বড় দুল। অন্য দিকে, অভিনেত্রীর স্বামী কর্ণ সিংহ গ্রোভারকে দেখা গেল সাদা পঞ্জাবিতে। দাদুর হাতে পায়েস খেয়ে প্রথম অন্ন মুখে দিল ছোট্ট দেবী। মুখেভাতের বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। বাড়িতে ঘরোয়া পরিবেশে কাছের বন্ধুবান্ধব ও আত্মীয়-পরিজনদের উপস্থিতিতে সম্পন্ন হল বিপাশা-কন্যার মুখেভাত।

You might also like!