
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন ‘বিগ বস’-এর অবিচ্ছেদ্য অংশ। ২৪ ঘণ্টা ক্যামেরার নজরদারিতে থাকা প্রতিযোগীদের প্রতিটি পদক্ষেপই খুঁটিয়ে বিশ্লেষণ করেন দর্শকরা। আর সেই সূত্রেই কখনও কখনও এমন কিছু ঘটনা সামনে আসে, যা ঘিরে শুরু হয় সমালোচনা। এবার তেমনই এক বিতর্কে জড়িয়েছেন ‘বিগ বস ২০’-এর দুই প্রতিযোগী স্কাউট ওপি ও লভপ্রীত কৌর গিল। তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে চর্চা তুঙ্গে উঠতেই বিগ বসের মঞ্চে হাজির হন স্কাউটের প্রেমিকা কাশভী হীরানন্দানী। দু’জনের সম্পর্কের সমীকরণ নিয়ে নিজের আপত্তি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি। কাশভীর এই দৃঢ় অবস্থানকে স্বাগত জানিয়েছেন নেটিজেনদের একাংশ।
বিতর্ক যেন ‘বিগ বস’-এর অবিচ্ছেদ্য অংশ। ২৪ ঘণ্টা ক্যামেরার নজরদারিতে থাকা প্রতিযোগীদের প্রতিটি পদক্ষেপই খুঁটিয়ে বিশ্লেষণ করেন দর্শকরা। আর সেই সূত্রেই কখনও কখনও এমন কিছু ঘটনা সামনে আসে, যা ঘিরে শুরু হয় সমালোচনা। এবার তেমনই এক বিতর্কে জড়িয়েছেন ‘বিগ বস ২০’-এর দুই প্রতিযোগী স্কাউট ওপি ও লভপ্রীত কৌর গিল। তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে চর্চা তুঙ্গে উঠতেই বিগ বসের মঞ্চে হাজির হন স্কাউটের প্রেমিকা কাশভী হীরানন্দানী। দু’জনের সম্পর্কের সমীকরণ নিয়ে নিজের আপত্তি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি। কাশভীর এই দৃঢ় অবস্থানকে স্বাগত জানিয়েছেন নেটিজেনদের একাংশ।
এরপরই একটি পর্বে বিগ বসের মঞ্চে হাজির হলেন স্কাউটের প্রেমিকা কাশভী। তাঁকে দেখে স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েন স্কাউট। এদিন কাশভী সুন্দর ও স্বচ্ছভাবে বুঝিয়ে দেন, দুর্গের ভিতর স্কাউট ও লভ যা করছেন, তা তিনি মোটেই ভালোভাবে নিচ্ছেন না। তাঁর পরিবারকেও নানারকম প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। সব থেকে বড় কথা, স্কাউটের খেলা নষ্ট হচ্ছে বলেও দাবি করেন কাশভী। তিনি জানান, বন্ধু হিসেবে তিনি স্কাউটের পাশেই আছেন, তবে এই আচরণ মানতে পারছেন না। লভকেও নিশানা করেন তিনি। যা নিয়ে কটাক্ষের মুখেও পড়তে হয়। যদিও পরে ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি জানিয়েছেন, কোনও মহিলাকে ছোট করা তাঁর উদ্দেশ্য ছিল না। সব মিলিয়ে চর্চায় এখন স্কাউট-লভ ও কাশভী।
