Entertainment

3 years ago

Avatar-2 : ভারতে মুক্তি পাওয়া সব বিদেশি ছবির রেকর্ড ভেঙে দিল ‘অবতার ২’

Avatar-2
Avatar-2

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতে রেকর্ড গড়ল জেমস ক্যামেরনের ‘অবতার : দ্য ওয়ে অফ ওয়াটার’। চার সপ্তাহ পার করে ও এতটুকু জনপ্রিয়তায় এতটুকু ঘাটতি পড়েনি 'অবতার ২'-র। 

বক্স অফিসে ৪৫৪ কোটি টাকা তুলে নিয়েছে ‘অবতার ২’, যা রুশো ব্রাদার্স প্রযোজিত মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর সর্বকালের মোট সংগ্রহকেও ছাপিয়ে গিয়েছে।২০১৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’গত তিন বছর ধরে বিদেশি ছবি হিসাবে আয়ের তালিকার শীর্ষে ছিল।সেই জায়গাটি ই এবার দখল করে নিল ‘টাইটানিক’ খ্যাত পরিচালক ক্যামেরনের ফ্যান্টাসি ছবি ‘অবতার ২’। 

উল্লেখ্য, আমেরিকার বক্স অফিসে এখন ৪২৪৮ কোটির রান নিয়ে দৌড়চ্ছে সেই ছবি। বিশ্ব জুড়ে মোট আয় ১০ হাজার কোটির কাছাকাছি। সিনেমার ইতিহাসে সপ্তম বৃহত্তম কাজ হিসাবে গণনা করা হচ্ছে ‘অবতার : দ্য ওয়ে অফ ওয়াটার’কে।

You might also like!