Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 months ago

Kangana vs Saurav: ‘আমাকে নাকি তরুণ হৃতিকের মতো দেখতে!’ কঙ্গনাকে পাল্টা খোঁচা সৌরভের, তুঙ্গে বাকযুদ্ধ

Kangana Ranaut vs CJP's Saurav Das
Kangana Ranaut vs CJP's Saurav Das

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  যন্তরমন্তরে জেন জি আন্দোলন এবং ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা ঘিরে শুরু হওয়া রাজনৈতিক তরজার রেশ এবার পৌঁছে গিয়েছে ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে। ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস এবং বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউতের মধ্যে চলা বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে। কয়েকদিন আগে সৌরভকে ‘অকর্মণ্য’ ও ‘বেকার’ বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। এবার সেই মন্তব্যেরই পাল্টা জবাব দিতে গিয়ে অভিনেত্রীর অতীত সম্পর্ক টেনে মন্তব্য করলেন সৌরভ।

এক সাক্ষাৎকারে রসিকতার সুরে সৌরভ দাস বলেন, “আমি বুঝতেই পারছি না কঙ্গনার মতো মানুষ আমার পিছনে পড়ে আছেন। আমার বন্ধুরা আমাকে মেসেজে করে বলছে, আমাকে বোধ হয় যুবক বয়সের হৃতিক রোশনের মতো দেখতে, সেকারণেই কঙ্গনা আমার পিছনে পড়ে রয়েছেন। তবে আমি বলব, আমার পিছনে পড়ে না থেকে নিজের দায়বদ্ধতায় নজর দেওয়া উচিত বিজেপি সাংসদের।” এরপরই তিনি যোগ করেন, “আরে একটু শান্ত হোন। আসুন কথা বলে সমস্যা মিটিয়ে নিই। এ দেশের একটা বড় সমস্যা কেউ কারও সঙ্গে কথাই বলতে চায় না।”


উল্লেখ্য, জেন জি আন্দোলনের সূচনা থেকেই কঙ্গনা রানাউত আন্দোলনকারীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সরব হয়েছেন। বিভিন্ন মন্তব্যে তিনি শুধু আন্দোলনকারীদেরই নয়, গোটা একটি প্রজন্মকেও কড়া ভাষায় সমালোচনা করেছেন। সেই প্রেক্ষিতেই কঙ্গনার সাংসদ হিসেবে ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সৌরভ দাস। তাঁর দাবি ছিল, “কঙ্গনাকে ওর নিজের দলের লোকেরাই খুব একটা গুরুত্ব দেয় না। তাহলে আমরা কেন দেব? উনি নিজে বলেছেন সাংসদদের এত কাজ করতে হয় উনি জানতেন না। আমার মনে হয় ওনার কাজে মন দেওয়া উচিত।”  সৌরভের সেই মন্তব্যের জবাবে কঙ্গনাও ব্যক্তিগত আক্রমণের পথ বেছে নেন। তিনি বলেন, সৌরভ দাস একটা ‘অকর্মণ্য’ ‘বেকার’। কঙ্গনার কটাক্ষ ছিল, ‘সৌরভ, তোমার সমস্যাগুলো ব্যক্তিগত। তুমি ছাত্র নও, একজন বেকার মানুষ। আগে যে কোনও বিষয়ে দক্ষতা অর্জন কর, তারপর সেখান থেকে আগামীর পথচলা শুরু কর।’

এরপরই কঙ্গনার সেই কটাক্ষের পাল্টা দিতে গিয়ে সৌরভ হৃতিক রোশনের প্রসঙ্গ তুলে নতুন বিতর্কের জন্ম দেন। কঙ্গনা ও হৃতিকের অতীত সম্পর্ক এবং তা নিয়ে দীর্ঘদিনের প্রকাশ্য বিতর্কের কথা সকলেরই জানা। ফলে সৌরভের এই মন্তব্যকে অনেকেই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে সরাসরি আঘাত হিসেবে দেখছেন। এখন রাজনৈতিক মহলের নজর একটাই প্রশ্নে—সৌরভের এই মন্তব্যের জবাবে কঙ্গনা রানাউত নতুন করে কোনও প্রতিক্রিয়া দেন কি না।


You might also like!