Entertainment

3 years ago

Sandip Chowdhury : বছরের শুরুতেই টলি পাড়ায় শোকের ছায়া , না ফেরার দেশে পাড়ি দিলেন অঞ্জন চৌধুরীর পুত্র সন্দীপ চৌধুরী

Sandeep Chowdhury
Sandeep Chowdhury

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বছরের শুরুতেই টলি পাড়ায় শোকের ছায়া , প্রয়াত পরিচালক সন্দীপ চৌধুরী। প্রখ্যাত পরিচালক অঞ্জন চৌধুরীর পুত্র ছিলেন সন্দীপ চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৪ বছর। পরিচালকের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা পরিবার। গত ১৭ ডিসেম্বর শুটিং ফ্লোরেই আচমকা অসুস্থ হয়ে পড়েন। তার পর সন্দীপকে ইকবালপুর নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। কিডনির সমস্যায় দীর্ঘ দিন ধরেই ভুগছিলেন। এ ছাড়াও রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়।৩ জানুয়ারি মঙ্গলবার শেষ নিশ্বাস ত্যাগ করেন সন্দীপ। 

সন্দীপ ‘এরাও শত্রু’-র মতো মেগা সিরিয়ালের পরিচালক। এ ছাড়াও টলিপাড়ার সঙ্গে ঘনিষ্ঠ ভাবে যুক্ত। ‘জি বাংলা’ থেকে সান বাংলা, সব কটি চ্যানেলেই প্রায় কাজ করেছেন। সদ্যসমাপ্ত ‘উড়ন তুবড়ি’ ধারাবাহিকের সৃজনশীল পরিচালক ছিলেন। এ ছাড়াও ‘কন্যাদান’  ধারাবাহিকের সংলাপের দায়িত্ব ছিল তাঁর উপরেও।কিন্তু তার আকস্মিক অসুস্থতা ও তার মৃত্যুতে থমকে গেল সন্দীপ চৌধুরির সফর। 

You might also like!