Entertainment

3 years ago

Angelina Jolie: জাতিসংঘের ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদ ছাড়লেন অ্যাঞ্জেলিনা জোলি

Angelina Jolie steps down as United Nations brand ambassador
Angelina Jolie steps down as United Nations brand ambassador

 

ওয়াশিংটন, ১৭ ডিসেম্বর : ২০ বছর কাজ করার পর জাতিসংঘের ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদ ছাড়ছেন ৪৭ বছরের অ্যাঞ্জেলিনা জোলি । জাতিসংঘের বিশেষ দূত হিসেবে তিনি এই শরণার্থী সংস্থার সঙ্গে প্রায় ২০ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছেন। এমনকী ইউএনএইচসিআর-এর সঙ্গে যুক্ত হয়ে প্রায় ৬০ টিরও বেশি ফিল্ড মিশন পরিচালনা করেছেন।গত দুই দশকে বাড়িঘর ছেড়ে বাস্তুচ্যুত লক্ষ লক্ষ মানুষের দুর্দশার উপর আলোকপাত করেছেন। এমনকী কিছুদিন আগেই পাকিস্তানে গিয়ে সেখানে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। জোলি একটি বিবৃতিতে জানিয়েছেন, “২০ বছর জাতিসংঘের সঙ্গে কাজ করার পর আমি এখন মনে করছি, এবার আমার সময় এসেছে ভিন্নভাবে কাজ করার। আমি এবার আমার স্থানীয় শরণার্থী এবং সংস্থার সঙ্গে সরাসরি জড়িত থেকে তাঁদের সমস্যার সমাধানের জন্য যুক্ত থাকার সময় এসেছে। তবে আমি সঙ্ঘ থেকে বেরিয়ে গেলেও আগামী বছরগুলিতে শরণার্থী এবং অন্যান্য বাস্তুচ্যুত লোকদের সমস্যার সমাধান করে যাব।” এদিকে ইউএনএইচসিআর অভিনেত্রীকে তাঁদের সংস্থার অন্যতম প্রভাবশালী প্রবক্তা বলে অভিহিত করেছেন।

প্রসঙ্গত, অস্কার বিজয়ী মার্কিন অভিনেত্রী ২০০১ সাল থেকে ইউএনএইচসিআর - এর সঙ্গে কাজ করছেন। তবে তিনি বিশেষ দূত হিসেবে কাজ করছেন ২০১২ সাল থেকে। এই বর্ধিত ভূমিকায়, জোলি উদ্বাস্তুদের জন্য দারুণ কাজ করেছেন। অক্লান্ত পরিশ্রম করেছেন। এছাড়া তিনি সম্প্রতি ইউএনএইচসিআর -এর বিশেষ দূত হিসেবে ইয়েমেন এবং বুরকিনা ফাসো ভ্রমণ করেছিলেন।

You might also like!