Breaking News
 
Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর Donald Trump & Volodymyr Zelenskyy | জেলেনস্কিকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প! ইউক্রেনের নেতৃত্ব বদলের ডাক মার্কিন প্রেসিডেন্টের CJP Delhi Protest : ফের আন্দোলনের প্রস্তুতি সিজেপির, যন্তরমন্তরে প্রতিবাদে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের Rahul Gandhi: মোদি সরকারের অন্দরেই রাহুলের ২০০ ‘চর’! সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার

 

Entertainment

2 years ago

New Bengali Film: আর গুপ্ত রাখা থাকবে না অভিনেতাদের পরিচয়! প্রকাশ্যে এল ছবি মুক্তির দিনক্ষণ

Porichoy Gupto
Porichoy Gupto

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- পুজোর আগেই মুক্তি পেতে চলেছে এক নতুন ছবি “পরিচয় গুপ্ত”। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল ছবির ট্রেলার ও প্রথম ঝলক। ছবিতে অভিনেতা জয় সেনগুপ্তের লুকেও রয়েছে বিরাট চমক। তাঁকে নারী বেশে দেখা গিয়েছে এই ছবিতে। কিন্তু কেন তাঁর এই বেশ? সেটারই উত্তর অবশ্য জানা যায়নি! অন্যদিকে, অন্ধ জমিদারের  ভূমিকায় দেখা গিয়েছিল ঋত্বিক চক্রবর্তীকে। এই ছবি মূলত একটা শেষ হতে বসা জমিদার বাড়ির গল্প বলবে। শুধু গল্প বা চরিত্রের নয়, পাশাপাশি গানেও রয়েছে নানা চমক। ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্ত, দর্শনা বণিক, জয় সেনগুপ্ত, অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য, রৌনক ভট্টাচার্য-সহ আরও অন্যান্য অভিনেতাদের দেখা যাবে এই সিনেমায়।  

এই ছবির বেশির ভাগ শ্যুটিং হয়েছে কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকার জমিদার বাড়িতে। এই বছরেই পূর্ণাঞ্জলী মিডিয়া প্রাইভেট লিমিটেড ও পান্ডে মোশান পিকচার্স-এর ব্যানারে মুক্তি পাবে রণ রাজের ছবি 'পরিচয় গুপ্ত'। এই ছবির পরিচালক রণ রাজ তাঁর ছবি নিয়ে বলছেন, 'ছবির নাম থেকেই এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে কেউ কোনও একটি বিষয় গোপন করতে চাইছে। এই ছবিতে যেমন রহস্য রয়েছে, তেমনই আছে বিনোদনও। কিছু মানুষকে পরিবারের চাপে তাদের প্রতিভাকে লুকিয়ে রাখতে হয়। সেই বিষয়টিই ফুটে উঠবে এই ছবির মধ্যে। জয়ের চরিত্রে একটা দারুণ চমক রয়েছে।' আগামী ৬ সেপ্টেম্বর প্রেক্ষা গৃহে মুক্তি পেতে চলেছে এই সিনেমা।

You might also like!