Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Entertainment

3 years ago

হাসপাতালে ভর্তি রয়েছেন অমিতাভ বচ্চন! চিকিৎসা চলছে তারকার

Amitabh Bachchan rushed to hospital over leg injury on KBC 14 set
Amitabh Bachchan rushed to hospital over leg injury on KBC 14 set

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুটিং ফ্লোরে চোট পেয়ে  হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা অমিতাভ বচ্চন। ধাতব বস্তু পড়ে পায়ের শিরা কেটে যায় শাহেনশাহের। সেখানে সেলাই করানো হয়েছে। আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিগ বিকে। 

পায়ে আঘাতের কথা নিজেই ব্লগে জানিয়েছেন অমিতাভ। ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৪’-এর শুটিং করার সময় একটা ধাতব বস্তু পড়ে। তার জেরে বাঁ পায়ে চোট পেয়েছেন অভিনেতা। ব্লগে মেগাস্টার লিখেছেন, বাঁ পায়ের কাফ মাসলে আঘাত লেগে শিরা কেটে গিয়েছে। গলগল করে রক্ত বেরোয়। তবে তিনি যে ঘাবড়ে যাননি, সে কথাও লিখেছেন বিগ বি। লিখেছেন, ‘‘শিরা কেটে গলগল করে রক্ত বেরোচ্ছিল। চিকিৎসকরা ওটিতে নিয়ে গিয়ে স্টিচ করলেন। তখনও স্থির ছিলাম।’’ আপাতত তাঁকে হাঁটাচলা করতে বারণ করেছেন চিকিৎসকরা। 

 এ হেন ঘটনায় অভিনেতার ভক্তদের মধ্যে  শোরগোল পরে যায়, তবে ভক্তদের উদ্দেশে অমিতাভ জানিয়েছেন, তিনি বর্তমানে ঠিক রয়েছেন। 

You might also like!