Entertainment

3 years ago

Filmfare 2023: ফিল্মফেয়ারের নমিনেশন তালিকায় আলিয়া থেকে দ্য কাশ্মীর ফাইলস! সেরার দৌড়ে আর কারা

Alia to The Kashmir Files on the Filmfare nomination list
Alia to The Kashmir Files on the Filmfare nomination list

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৬৮ তম হুন্ডাই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের মনোনীত শিল্পী, ছবির পূর্ণ তালিকা প্রকাশ করা হল। টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল বিভাগ মিলিয়ে মোট ১৯টা ক্যাটাগরিতে যাঁরা মনোনীত হয়েছেন তাঁদের নাম ঘোষণা করা হল।

এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করবেন সলমন খান। তাঁর সঙ্গে আয়ুষ্মান খুরানা এবং মণীশ পাল। অনুষ্ঠানে নাচবেন ভিকি কৌশল, টাইগার শ্রফ, জাহ্নবী কাপুর, গোবিন্দা, প্রমুখ।

সঞ্জয়লীলা বনসালির গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি ছবিটি মোট দশটি বিভাগে মনোনীত হয়েছে এর মধ্যে আছে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা মিউজিক অ্যালবাম, সেরা ডেবিউ (পুরুষ), ইত্যাদি। অন্যদিকে বিবেক অগ্নিহোত্রীর দ্য কাশ্মীর ফাইলস ছবিটি ছয় বিভাগে মনোনয়ন পেয়েছে। বাধাই দো, ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা, ইত্যাদি ছবিও এবারে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত হয়েছে।

সেরা ছবির তালিকায় যে ছবিগুলো মনোনীত হয়েছে:

বাধাই দো

ভুল ভুলাইয়া ২

ব্রহ্মাস্ত্র পার্ট য়ান: শিবা

গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি

দ্য কাশ্মীর ফাইলস

উঁচাই

সেরা পরিচালক

ভুল ভুলাইয়া ২ এর জন্য আনিস

ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবার জন্য অয়ন মুখোপাধ্যায়

বাধাই দোর জন্য হর্ষবর্ধন কুলকার্নি

গাঙ্গুবাই কাঠিয়াওয়াডির জন্য সঞ্জয়লীলা বনসালি

উঁচাইয়ের জন্য সুরজ বরজাতিয়া

দ্য কাশ্মীর ফাইলসের জন্য বিবেক রঞ্জন অগ্নিহোত্রী

সেরা ছবি ক্রিটিক্স

বাধাই দো

ভেড়িয়া

ঝুন্ড

রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট

বধ

সেরা অভিনেতা

অজয় দেবগন ( দৃশ্যম ২)

অমিতাভ বচ্চন (উঁচাই)

অনুপম খের ( দ্য কাশ্মীর ফাইলস)

হৃত্বিক রোশন (বিক্রম বেধা)

কার্তিক আরিয়ান (ভুল ভুলাইয়া ২)

রাজকুমার রাও (বাধাই দো)

সেরা অভিনেত্রী

আলিয়া ভাট (গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি)

ভূমি পেডনেকর (বাধাই দো)

জাহ্নবী কাপুর (মিলি)

করিনা কাপুর (লাল সিং চাড্ডা)

টাবু (ভুল ভুলাইয়া ২)

সেরা প্লেব্যাক সিঙ্গার (পুরুষ)

অরিজিৎ সিং

অভয় যোধপুরকর

সোনু নিগম

সেরা প্লেব্যাক সিঙ্গার (মহিলা)

জাহ্নবী শ্রীমঙ্কর


জনিতা গান্ধী


কবিতা শেঠ


শিল্পা রাও


শ্রেয়া ঘোষাল

You might also like!