Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Entertainment

3 years ago

আহত পঞ্জাবি গায়ক আলফাজ, এফআইআর রুজু

Alfaz
Alfaz

 


মোহালি, ৩ অক্টোবর : সিধু মুসেওয়ালার পর পঞ্জাবের আরও এক গায়কের ওপর প্রাণঘাতী হামলা! এবার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন পঞ্জাবি গায়ক আলফাজ। গুরুতর আহত অবস্থায় গায়ককে মোহালির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, আলফাজ এখন বিপদমুক্ত। এই ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করেছে মোহালি পুলিশ। ধৃতের নাম-ভিকি। তার বাড়ি হরিয়ানার পাঁচকুলার রাইপুর রানীতে।

একটি ধাবার অদূরে বানুর ল্যান্ডরান হাইওয়ের ধারে দাঁড়িয়ে ছিলেন পঞ্জাবি গায়ক আলফাজ। সেই সময় দ্রুত গতিতে ছুটে আসে একটি গাড়ি। গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন আলফাজ। তাঁকে উদ্ধার করে মোহালির হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তদন্তে নেমে হরিয়ানার পাঁচকুলার বাসিন্দা ভিকিকে গ্রেফতার করেছে।


You might also like!