Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Entertainment

4 hours ago

Actor in Distress: দুবাইয়ে আটকে অভিনেত্রী সোনাল চৌহান, সাহায্য চাইলেন প্রধানমন্ত্রীর কাছে

actress Sonal Chauhan
actress Sonal Chauhan

 

নয়াদিল্লি, ১ মার্চ : মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের পরিস্থিতিতে বিমান বাতিল হওয়ায় অভিনেত্রী সোনাল চৌহান দুবাইতে আটকে পড়েছেন। নিরাপদে ভারতে ফিরে আসার জন্য সাহায্য চেয়ে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, তিনি দুবাইতে "আটকে পড়েছেন।" চলমান এই সংকটের সময় সরকারের "সমর্থন" চেয়েছেন সোনাল।



সামাজিক মাধ্যমের পোস্টে সোনাল লিখেছেন, "মাননীয় প্রধানমন্ত্রী চলমান সংকটের মধ্যে আমি বর্তমানে দুবাইতে আটকে পড়েছি। ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ভারতে ফিরে আসার কোনও স্পষ্ট উপায় নেই। নিরাপদে বাড়ি ফেরার জন্য আমি সরকারের কাছ থেকে সহায়তা চাইছি। সরকারের কাছ থেকে যে কোনও সহায়তা এবং নিরাপদে ফিরে আসার জন্য নির্দেশনা পেলে আমি গভীরভাবে কৃতজ্ঞ থাকব।"

You might also like!