Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Entertainment

3 years ago

Actress Rambha:কানাডায় দুর্ঘটনার কবলে অভিনেত্রী রম্ভা, হাসপাতালে ভর্তি করাতে হল শিশুকন্যাকে

Actress Rambha's car met with accident
Actress Rambha's car met with accident

 

মুম্বই, ১ নভেম্বর : স্কুল থেকে বাচ্চাদের নিয়ে ফিরছিলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী রম্ভা। পথেই ঘটে গেল দুর্ঘটনা। পিছন থেকে তাঁদের গাড়িতে এসে ধাক্কা মারে আর একটি গাড়ি। রম্ভার গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে আহত হন অভিনেত্রী। তবে তাঁর চোট সামান্য। ছোট মেয়ে সাশার অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কানাডার অন্টারিওতে। হাসপাতালের শয্যায় শুয়ে রম্ভার মেয়ে। চিকিৎসা চলছে।

১৯৯৭ সালে ‘জুড়ওয়া’ ছবিতে নজর কেড়েছিলেন রম্ভা। দক্ষিণে বহু ছবিতে কাজ করেছেন তিনি। পর্দা ভাগ করেছেন রজনীকান্ত, কমল হাসন, বিজয় এবং অজিতের মত তারকার সঙ্গে। ২০১০ সালে অভিনয়ে ইতি টানেন অভিনেত্রী। কানাডার ব্যবসায়ী ইন্থিরানকে বিয়ে করে সংসার পাতেন অন্টারিওতে। ২০১৮ সালে পুত্রসন্তানের জন্ম দেন রম্ভা। তার আগে আছে দুই কন্যা, লাবণ্য এবং সাশা।

You might also like!