Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Entertainment

6 days ago

Arijit-Aamir: অরিজিতের ছাদে আমির খান! প্লেব্যাক বিতর্কের মাঝেই চমকপ্রদ সাক্ষাৎ

Aamir Khan visited Arijit Singh at his Jiaganj home
Aamir Khan visited Arijit Singh at his Jiaganj home

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  প্লেব্যাককে বিদায় জানানোর ঘোষণার কয়েক দিনের মধ্যেই স্বনামধন্য সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করতে জিয়াগঞ্জে হাজির হলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। রবিবার রাতেই সুদূর মুম্বই থেকে অরিজিতের বাড়িতে পৌঁছন সুপারস্টার। হাতে একগোছা পান, ছাদে লাটাই নিয়ে অরিজিতের সঙ্গে আড্ডায় মেতেছিলেন আমির—সোমবার ভাইরাল হওয়া একাধিক ভিডিওতেই ধরা পড়েছে সেই ছবি।

চূড়ান্ত নিরাপত্তা বলয়ে ঘেরা থাকলেও জনসমক্ষে দেখা যায় আমিরকে। তবে অরিজিতের দেখা মেলেনি। জিয়াগঞ্জে কীভাবে অতিথি আপ্যায়ন হল, তা নিয়েও কৌতূহল ছিল স্থানীয়দের মধ্যে। জানা গিয়েছে, এদিন আমিরের জন্য ভুরিভোজের সমস্ত আয়োজন করেছিলেন অরিজিতের জেঠতুতো দাদা সুরিন্দর সিং। তিনি বলেন, ‘ভাই ফোন করে বলার পরে এ দিন দুপুর সাড়ে তিনটে নাগাদ সাদা ভাত, বাটার নান, চিকেন, মাটন কষা, মিক্সড ভেজ ও পনির বাটার মশালা পাঠিয়ে ছিলাম।’ কাজেই বোঝা যাচ্ছে নিরামিষ ও আমিষের নানা পদ ছিল আমিরের জন্য।


এদিন অরিজিতের ছাদে আমিরকে লাটাই হাতে দেখার জন্য আশপাশের বাড়িগুলিতে ভিড় জমে যায়। স্থানীয়দের উদ্দেশে হাত নাড়িয়ে সৌজন্য বিনিময় করতেও দেখা যায় তাঁকে। শুধু তাই নয়, জিয়াগঞ্জে এসে অরিজিতের রেকর্ডিং স্টুডিওতেও যান আমির। এতেই নতুন করে জল্পনা শুরু হয়েছে—তবে কি অরিজিতকে ফের রেকর্ডিং স্টুডিওমুখী করতেই এই সফর? যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি দুই তারকার কেউই। তবে ইন্ডাস্ট্রির একাংশের দাবি, আমিরের আগামী ছবির গানের কাজ আগেই অরিজিতের সঙ্গে স্থির ছিল। তাই প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও, সেই কাজ এগিয়ে নিতেই হতে পারে এই সাক্ষাৎ। উল্লেখ্য, রবিবার রাতে আমিরের জিয়াগঞ্জের নিহালিয়া পাড়ায় অরিজিতের বাড়িতে আসার খবর নিশ্চিত করেন আজিমগঞ্জ–জিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ। এখন দেখার, এই সাক্ষাৎ আদৌ নতুন কোনও সুরের ইঙ্গিত দেয় কি না। 


You might also like!