Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 months ago

Friday Releases: ২৪ জুলাই সিনেমাপ্রেমীদের জন্য ডাবল ধামাকা! সুপারহিরো থেকে অ্যাকশন— এক সপ্তাহে একগুচ্ছ নতুন ছবি

Weekend Movie Releases July 24
Weekend Movie Releases July 24

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  জুলাইয়ের শেষ সপ্তাহে সিনেমাপ্রেমীদের জন্য অপেক্ষা করছে জমজমাট বিনোদনের পসরা। ২৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে একাধিক নতুন ছবি, যেখানে সুপারহিরো, অ্যাকশন, থ্রিলার থেকে শুরু করে নানা স্বাদের গল্প একসঙ্গে উপভোগ করার সুযোগ পাবেন দর্শকরা। ফলে সপ্তাহান্তে বড়পর্দায় বিনোদনের রসদ যে ভরপুর হতে চলেছে, তা বলাই বাহুল্য। 

কাতুকুতু বুড়ো—  এই ছবি দিয়েই পরিচালনায় অভিষেক হচ্ছে উজান গঙ্গোপাধ্যায়ের। এ সপ্তাহে বাংলা ছবির তালিকায় নজর কাড়তে পারে তাঁর ‘কাতুকুতু বুড়ো’। রহস্য, সমাজবাস্তবতা এবং মানবিক টানাপড়েনের মিশেলে তৈরি এই ছবির কেন্দ্রে রয়েছে এক তরুণের জীবনসংগ্রাম। এরই মধ্যে উজানের ভাঙাচোরা সুপারম্যানের ভাবনা ফুটে উঠবে পর্দায়। এই ছবির মাধ্যমে নতুন গায়িকা রাপূর্ণা ভট্টাচার্যকে নায়িকা হিসাবে দেখবে দর্শক। শোনা যায়, ছবির প্রচারের ফাঁকে পরিচালক এবং নায়িকার বন্ধুত্ব গভীর হয়েছে।

ছবিওয়ালা— প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শেষ ছবি। যার প্রচারে অভিনেতাকে প্রতিমুহূর্তে মনে করেছেন তাঁর সহ-অভিনেতারা। গল্পে এক জন ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পড়ে শুধু মুখ নয়, ধরা পড়ে সময়, স্মৃতি আর মানুষের গল্পও। সেই আবেগকেই উপজীব্য করেছে ‘ছবিওয়ালা’। সম্পর্কের উষ্ণতা, হারিয়ে যাওয়া মুহূর্তের নস্ট্যালজিয়া এবং শিল্পীর দৃষ্টিভঙ্গিকে কেন্দ্র করে এগোয় ছবির কাহিনি। চেনা জীবনের মধ্যেই অসাধারণকে খুঁজে নেওয়ার চেষ্টা রয়েছে এই ছবিতে।

জন নায়কন— দক্ষিণী ছবির অনুরাগীদের কাছে সপ্তাহের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে ‘জন নায়কন’। এটাই নাকি অভিনেতা বিজয় তলপতির শেষ ছবি! এখন তিনি মুখ্যমন্ত্রী। তাই হয়তো আর ছবিই করবেন না। সেই সব ভেবে তাঁকে শেষ বার বড়পর্দায় দেখার উচ্ছ্বাস ধরা পড়েছে বিভিন্ন ভিডিয়োয়। এই ছবিতে রয়েছে অ্যাকশন, আবেগ এবং রাজনৈতিক প্রেক্ষাপটের মিশেল। সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠা এক নেতার যাত্রাপথই ছবির মূল উপজীব্য। মুক্তির আগেই ছবিটি ঘিরে তৈরি হয়েছে তুমুল উন্মাদনা।

অ্যাটাক অন টাইটান— দ্য লাস্ট অ্যাটাক—  দীর্ঘ এক যাত্রার শেষ অধ্যায় এ বার বড়পর্দায়। বিশ্বজোড়া জনপ্রিয় অ্যানিমেশন ছবিরর ফ্র্যাঞ্চাইজ়ি ‘অ্যাটাক অন টাইটান’-এর চূড়ান্ত পর্ব ‘দ্য লাস্ট অ্যাটাক’ হাজির হচ্ছে প্রেক্ষাগৃহে। মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই, বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা এবং আত্মত্যাগ— সব মিলিয়ে এক মহাকাব্যিক সমাপ্তির সাক্ষী হবেন দর্শক। চোখধাঁধানো অ্যানিমেশন ও আবেগঘন গল্পই ছবির প্রধান আকর্ষণ।  

সব মিলিয়ে, ২৪ জুলাই বড়পর্দায় থাকছে বিনোদনের রঙিন আয়োজন। কোন ছবি দর্শকদের সবচেয়ে বেশি মন জয় করে এবং বক্স অফিসে এগিয়ে যায়, এখন সেদিকেই নজর সিনেমাপ্রেমীদের। 

You might also like!