Country

1 hour ago

Haryana Shot Dead: হরিয়ানায় যুবককে গুলি করে খুন, অপরাধীদের খোঁজে পুলিশ

Gym Owner Shot Dead In Broad Daylight In Haryana
Gym Owner Shot Dead In Broad Daylight In Haryana

 

হাঁসি (হরিয়ানা), ১১ জুন : হরিয়ানার হানসি শহরে প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন ২৭ বছর বয়সি এক যুবক। নিহত যুবকের নাম কপিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টা নাগাদ ওই যুবক জিমের বাইরে তাঁর ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিচ্ছিলেন। সেই সময়ে দু’টি বাইকে করে আসে আততায়ীরা। তারা যুবককে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। সিসিটিভি-তে ধরা পড়েছে খুনের দৃশ্য। অন্তত ১০ বার গুলি চালানো হয়েছিল কপিলকে নিশানা করে। কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। অপরাধীদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার সময় সেখান থেকে যাচ্ছিলেন এক মহিলা, তিনিও আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাঁকে হিসারের সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এই খুনের নেপথ্যে উদ্দেশ্য এখনও অস্পষ্ট। অপরাধের দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এবং পুলিশ ওই ফুটেজের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা করছে। পুলিশ এও জানিয়েছে, কপিল জিন্দ জেলার দালামওয়ালা গ্রামের বাসিন্দা ছিলেন এবং বর্তমানে হানসি শহরের শান্তি নগরে বসবাস করছিলেন।

You might also like!