Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Country

8 months ago

Varanasi Sharp shooter Encounter: বারাণসীতে খতম 'বারাণসী যাদব', উদ্ধার পিস্তল ও কার্তুজ

Banarasi Yadav Killed in Encounter
Banarasi Yadav Killed in Encounter

 

বারাণসী, ৪ ফেব্রুয়ারি : পূর্ব উত্তর প্রদেশের ত্রাস, কুখ্যাত ভাড়াটে খুনি বারাণসী যাদব মঙ্গলবার রাতে বারাণসীর চৌবেপুর এলাকার বরিয়াসানপুর রিং রোডে স্পেশাল টাস্ক ফোর্সের এনকাউন্টারে নিহত হয়েছে। পুলিশের দাবি, বারাণসীকে একাধিকবার আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। কিন্তু তাতে কান না দিয়ে সে স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যদের লক্ষ্য করে মুড়িমুড়কির মতো গুলি ছুড়তে থাকে। পাল্টা গুলি ছোড়ে পুলিশও। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম বারাণসীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দু'টি অত্যাধুনিক পিস্তল ও প্রচুর কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মোটা টাকা নিয়ে খুন করত বারাণসী। কখনও নিজে করত, কখনও নিজের দলের লোককে দিয়ে খুন করাতো। তার বিরুদ্ধে কমপক্ষে ২৪টি ফৌজদারি মামলা রয়েছে। তার মধ্যে খুন ছাড়াও, অপহরণ, তোলাবাজি, বেআইনি অস্ত্রের কারবারও রয়েছে।

You might also like!