Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

Country

2 hours ago

Giriraj Singh: অনুপ্রবেশকারীদের ভোটাধিকার দিতে চায় তৃণমূল, গিরিরাজ সিং

Giriraj Singh
Giriraj Singh

 

পাটনা, ২ মার্চ: এসআইআর-এর প্রতিবাদে আগামী ৬ মার্চ প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার এই সিদ্ধান্তকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। সোমবার কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক অবৈধভাবে জারি করা আধার কার্ড এবং রেশন কার্ডগুলি গুরুত্ব সহকারে যেন পর্যালোচনা করা হয়।" গিরিরাজ সিং আরও বলেন, "তাঁরা বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলিমদের নাগরিকত্ব প্রদান, অনুপ্রবেশকারীদের ভোটাধিকার প্রদানের জন্য এই বিক্ষোভ করছে।"

উল্লেখ্য, গত শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকি ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে এবার ধর্মতলায় ধর্নায় বসার সিদ্ধান্ত নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

You might also like!