Breaking News
 
Seva Jyoti Sankalp Yatra: ঝাবুয়ায় সেবা জ্যোতি সংকল্প যাত্রা, বুধবার ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান

 

Country

1 month ago

Amarnath Yatra 2026: জম্মু থেকে বালতালের উদ্দেশে রওনা অমরনাথ তীর্থযাত্রীদের ২৯-তম দলের

Amarnath Yatra
Amarnath Yatra

 

জম্মু, ৭ আগস্ট : শান্তিপূর্ণভাবেই চলছে জম্মু ও কাশ্মীরে অমরনাথ যাত্রা। জম্মু থেকে শুক্রবার তীর্থযাত্রীদের আরও একটি দল বালতাল বেস ক্যাম্পের উদ্দেশে রওনা হয়েছে। আবার পুণ্যার্থীদের একটি দল কড়া নিরাপত্তার মধ্যে রামবান জেলা হয়ে জম্মুতে ফিরছে। এদিন স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ৯২৬ জনের তীর্থযাত্রীদের ২৯-তম দল শুক্রবার ভোররাত ২:৫৯ মিনিটে ৪২টি যানবাহনের কনভয়ে ভগবতী নগর যাত্রী নিবাস থেকে বালতালের উদ্দেশে রওনা হয়েছে। এই দলে রয়েছেন ৬৯৩ জন পুরুষ, ১৭৮ জন মহিলা, ৩৪ জন সাধু এবং ২১ জন সাধ্বী। কনভয়ের মধ্যে রয়েছে ২১টি বাস, তিনটি মাঝারি মাপের যান, ১৭টি ছোট গাড়ি এবং একটি দু'চাকার যান|

আবার এরই মধ্যে পবিত্র গুহামন্দির দর্শন সম্পন্ন করে ১৩৩ জন পুণ্যার্থীর ২৭-তম দল বালতাল বেস ক্যাম্প থেকে জম্মুর উদ্দেশে রওনা হয়েছে। এই দলে রয়েছেন ১১০ জন পুরুষ, ২১ জন মহিলা এবং দু'জন শিশু। তাঁরা সবাই সাতটি গাড়ির কনভয়ে ফিরছেন। উল্লেখ্য, চলতি বছর অমরনাথ যাত্রা ৩ জুলাই শুরু হয়েছিল। এটি ২৮ আগস্ট (রাখিবন্ধন) পর্যন্ত চলবে।

You might also like!