
বেঙ্গালুরু, ২৫ মে : পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধিতে কেন্দ্রকে তোপ দাগলেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা। সোমবার কর্ণাটকের বেঙ্গালুরুতে এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সিং সুরজেওয়ালা বলেছেন, "স্বাধীনতার ৭৮ বছরের মধ্যে এই প্রথম পেট্রোলের দাম লিটার প্রতি ১১০ টাকা ছাড়িয়েছে। গত ১২ বছরে বিজেপি ৫৭ লক্ষ কোটি টাকা লুট করেছে। প্রতিদিন জ্বালানি লুটের মাধ্যমে সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে। গত ১১ দিন বেতনভোগী শ্রেণী, কৃষক, ব্যবসায়ী, গৃহিণী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং সাধারণ মানুষের পকেটের জন্য বিপর্যয়কর ছিল। কেন্দ্রের বিজেপি সরকার গত ১১ দিনে পেট্রোল ও ডিজেলের দাম চারবার বাড়িয়ে জ্বালানি লুটপাট শুরু করায়, বিজেপির দ্বারা কন্নড়বাসীদের এই কোমরভাঙা শোষণ এবং প্রতারণা ক্ষমার অযোগ্য।"
