Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Republic Day 2024: রাজধানীর রাজপথে 'নারী শক্তি'-র জয়জয়কার, প্রজাতন্ত্র দিবসে মূল আকর্ষণ ভারতীয় মহিলা বাহিনী

'Women Power' triumphs on capital's streets
'Women Power' triumphs on capital's streets

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজ পূর্ণ সমারোহে পালিত হতে চলেছে দেশের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস (Republic Day India) । রাজধানীর কর্তব্য পথে প্রদর্শিত হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর বিরাট কুচকাওয়াজ অনুষ্ঠান। প্রজাতন্ত্র দিবসের স্মরণে সমগ্র ভারতবাসীর হয়ে আজকের নেতৃত্বে রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । এই কুচকাওয়াজেই মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে ভারতীয় সেনাবাহিনীর মহিলা বীরদের প্রদর্শিত সম্মান । ‘নারী শক্তি’-র জয়জয়কারে আজ মুখরিত হতে চলেছে রাজধানীর রাজপথ।  এবছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর কুচকাওয়াজে অংশ নেবেন ফরাসি দেশের সেনারাও। ভারতে আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ । ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সামরিক শক্তি পরিদর্শনের জন্য তিনিও কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত আছেন। তিনি ছাড়াও ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রায় ১৩ হাজারেরও বিশেষ অতিথির সমাগম হবে বলে জানা গেছে। এই বছর প্রজাতন্ত্র দিবস উদযাপনের থিম হিসেবে দুটি বিশেষ বিষয়কে বেছে নেওয়া হয়েছে । এর মধ্যে একটি হল, ‘বিকশিত ভারত’, অপরটি হল, ‘ভারত – লোকতন্ত্রের মাতৃকা’ ।

কার্তব্য পথ ধরে অগ্রসর হওয়া কুচকাওয়াজে একটি সর্ব-মহিলা ত্রি-সেবা কন্টিনজেন্টের আত্মপ্রকাশ ঘটছে। বিমান বাহিনীর শক্তি প্রদর্শনে থাকছেন ‘নারী শক্তি’ -র প্রতীক মহিলা পাইলটরা । 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…