Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Madhya Pradesh:ভক্ত সমাগমে রেকর্ড, ১ জানুয়ারি মহাকালেশ্বর মন্দিরে ৮ লক্ষাধিক পুণ্যার্থীর আগমণ

Mahakaleshwar Temple in Ujjain, Madhya Pradesh
Mahakaleshwar Temple in Ujjain, Madhya Pradesh

 

উজ্জয়িনী, ২ জানুয়ারি  : মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে বছরের প্রথম দিনে ৮ লক্ষেরও বেশি ভক্ত সমাগম হয়েছিল। মঙ্গলবার মন্দিরের এক আধিকারিক এই তথ্য জানিয়েছেন। নববর্ষের দিনে প্রার্থনা জানাতে ৮ লক্ষেরও বেশি ভক্ত মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরের বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরে গিয়েছিলেন। মহাকালেশ্বর মন্দিরটি দেশের ১২টি 'জ্যোতির্লিঙ্গ'-র মধ্যে একটি।

মন্দিরের পরিচালনা কমিটির প্রশাসক সন্দীপ সোনি জানিয়েছেন, সোমবার বন্ধ হওয়ার আগে পর্যন্ত প্রায় ৮.১০ লক্ষ ভক্ত মন্দিরে এসেছিলেন। সোমবার সকাল ৬টা থেকে ভক্তদের দীর্ঘ লাইন ছিল চোখে পড়ার মতো। তিনি আরও জানান, ওইদিন ৪৫,০০০-এরও বেশি ভক্ত 'ভস্ম-আরতি' (ভোরের প্রার্থনা) প্রত্যক্ষ করেছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…