Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Country

1 month ago

Raksha Bandhan greetings: রাখিবন্ধনের শুভেচ্ছা রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও রাজনৈতিক নেতাদের

President Droupadi Murmu
President Droupadi Murmu

 

নয়াদিল্লি, ২৮ আগস্ট : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা-সহ অন্যান্য রাজনৈতিক নেতারা শুক্রবার দেশবাসীকে রাখিবন্ধন উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লিখেছেন, দেশে ও বিদেশে বসবাসকারী সমস্ত ভারতীয়কে রাখিবন্ধন উৎসবের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। উপরাষ্ট্রপতি বলেন, এই আনন্দময় উৎসব ভালোবাসা, স্নেহ এবং পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করুক| সকলকে সহানুভূতি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার মূল্যবোধ বজায় রাখতে অনুপ্রাণিত করে। তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন রাখিবন্ধন উৎসব উপলক্ষে।

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, এই উৎসব আমাদের দেশের সমৃদ্ধ সংস্কৃতি, পারিবারিক মূল্যবোধ এবং আত্মীয়তার অটুট বন্ধনের প্রতীক। রাখিবন্ধন শুধু রাখি বাঁধার উৎসব নয়, এটি বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা এবং আজীবন পাশে থাকার অঙ্গীকারের উৎসব। আমাদের সংস্কৃতিতে সুরক্ষা শুধুমাত্র বোনের সুরক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং নারীদের সম্মান, তাঁদের মর্যাদা, অধিকার এবং স্বপ্ন রক্ষা করারও সংকল্প। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি বলেন, রাখিবন্ধনের এই পবিত্র উৎসব ভাই-বোনের ভালোবাসা, স্নেহ ও অঙ্গীকারের প্রতীক। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, এই পবিত্র উৎসব ভাই-বোনের মধ্যে ভালোবাসা, বিশ্বাস ও স্নেহের বন্ধনকে আরও মজবুত করুক এবং সকলের জীবনে সুখ, সমৃদ্ধি ও আনন্দ নিয়ে আসুক।

কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, রাখিবন্ধনের পবিত্র উৎসব ভাই-বোনের ভালোবাসা, বিশ্বাস ও অবিচ্ছেদ্য সম্পর্কের উদযাপন। এই উৎসব সকলকে পারস্পরিক সম্মান, সমতা এবং একে অপরের প্রতি দায়িত্ববোধের চেতনায় আবদ্ধ করে। আশা করি, রাখির এই পবিত্র বন্ধন সমস্ত দেশবাসীর জীবনে ভালোবাসা, ঐক্য ও সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, ভাই-বোনের স্নেহের সুতোয় বাঁ

You might also like!