Breaking News
 
Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

 

Rajnath Singh : নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা করার জন্য নতুন কৌশল তৈরি করতে হবে : রাজনাথ সিং

Rajnath Singh
Rajnath Singh

 

বেঙ্গালুরু, ১৪ ফেব্রুয়ারি : বর্তমানে পরিবর্তনের ক্রমবর্ধমান গতির প্রেক্ষিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রকৃত সময়ে কার্যকলাপের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। মঙ্গলবার বেঙ্গালুরুতে প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনের সূচনা করে তিনি বলেন, অর্থনীতি, নিরাপত্তা, স্বাস্থ্য এবং জলবায়ু ক্ষেত্রে যে কোনও বড় ধরণের পরিবর্তন বিশ্বব্যাপী প্রতিফলিত হয়। কোনও একটি অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হলে, গোটা পৃথিবীতে নানা দিক দিয়ে তার প্রভাব অনুভূত হয়।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন প্রতিরক্ষা এবং মহাকাশ সেক্টরের মূল সরঞ্জাম প্রস্তুতকারক-এর সিইও-দের সঙ্গে মতবিনিময় করেছেন। পরে প্রতিরক্ষা মন্ত্রী সম্মেলনে অংশ নেন। সম্মেলনে একটি কফি টেবিল বইও প্রকাশ করেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন সম্মেলনে বলেছেন, সম্মিলিত নিরাপত্তা আমাদের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য অপরিহার্য হয়ে উঠেছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সন্ত্রাস, অবৈধ অস্ত্র ব্যবসা এবং মাদক চোরাচালান সমগ্র বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি করেছে। নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা করার জন্য বর্তমান বাস্তবতার জন্য নতুন কৌশল তৈরি করতে হবে।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, ভারত সমস্ত দেশকে সমান অংশীদার হিসেবে দেখে; আমরা একটি দেশের অভ্যন্তরীণ সমস্যার বাহ্যিক সমাধান চাপিয়ে দেওয়ায় বিশ্বাস করি না। ...যখন আমরা বন্ধুত্বপূর্ণ দেশগুলিতে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করি, তখন আমরা সক্ষমতা বিকাশে আমাদের পূর্ণ সমর্থন প্রদান করি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…