Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

Rahul Gandhi : দিল্লির বাল্মীকি মন্দিরে রাহুল গান্ধী, যথোচিত ধর্মীয় মর্যাদায় পুজো দিলেন কংগ্রেস নেতা

Rahul Gandhi worshiped in Valmiki temple in Delhi
Rahul Gandhi worshiped in Valmiki temple in Delhi

 

নয়াদিল্লি, ১৭ অক্টোবর : দিল্লির বাল্মীকি মন্দিরে পুজো দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার সকালে মহর্ষি বাল্মীকি জয়ন্তীর সকালে দিল্লির মন্দির মার্গের বাল্মীকি মন্দিরে পুজো দিতে যান রাহুল। মন্দিরের অন্দরে তাঁর প্রার্থনার ছবি কংগ্রেসের তরফে সমাজমাধ্যমে তুলে ধরা হয়েছে।

রাহুল গান্ধী যথোচিত ধর্মীয় মর্যাদায় বাল্মীকি মন্দিরে পুজো দিয়েছেন। রাহুলের এই পুজো নিয়েই অনেকের মনে কৌতূহল বেড়েছে। দেশের বিভিন্ন রাজ্যে সাড়ম্বরে রামায়ণ রচয়িতার জন্মজয়ন্তী ‘পরগত দিবস’ হিসাবে পালিত হয়। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা ভোটের আগে ভোট-রাজনীতিকে ‘পাখির চোখ’ করেই রাহুলের এই পদক্ষেপ কি না, তা নিয়ে জল্পনা দানা বেঁধেছে।

You might also like!