Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Country

8 months ago

NCC PM Rally: বুধবার এনসিসি পিএম র‍্যালিতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi

 

নয়াদিল্লি, ২৮ জানুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে বার্ষিক এনসিসি পিএম র‍্যালিতে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) সূত্রে এই বিষয়ে জানা গেছে। প্রধানমন্ত্রীর ভাষণ বিকেল সাড়ে ৩টে নাগাদ হবে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-ও এই বিষয়ে জানিয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এই বছরের এনসিসি পিএম র‍্যালির থিম হল "দেশ প্রথম - কর্তব্যনিষ্ঠ যুব।" এটি যুবসমাজের মধ্যে কর্তব্যবোধ, শৃঙ্খলা এবং জাতীয় অঙ্গীকারের প্রতিফলন ঘটায়। এনসিসি পিএম র‍্যালি মাসব্যাপী অনুষ্ঠিত হয়| তারই সমাপনী অনুষ্ঠান হবে। সারা দেশ থেকে ২ হাজার ৪০৬ জন এনসিসি ক্যাডেট এই ক্যাম্পে অংশগ্রহণ করেছিলেন, তার মধ্যে ৮৯৮ জন মহিলা ক্যাডেটও ছিলেন। এছাড়াও, ২১টি দেশের ২০৭ জন যুবক এবং আধিকারিকরাও এই সমাবেশে অংশগ্রহণ করবেন। এই উপলক্ষে এনসিসি ক্যাডেটদের সঙ্গে এনএসএস সদস্যরাও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। এর মাধ্যমে দেশ গঠন, সমাজসেবা এবং চরিত্র গঠনে যুবসমাজের ভূমিকা তুলে ধরা হবে।

You might also like!