Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Narendra Modi: রবিবার সিকান্দরাবাদ-বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী

Vande Bharat
Vande Bharat

 

হায়দরাবাদ, ১৪ জানুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল রবিবার সকাল সাড়ে ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিকান্দরাবাদ-বিশাখাপত্তনম রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সবুজ পতাকা নাড়িয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেলেগু ভাষী রাজ্য তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশের জন্য নতুন বছরের উপহার হিসেবে এই ট্রেনটি হবে অষ্টম বন্দে ভারত এক্সপ্রেস যা ভারতীয় রেলওয়েতে চালু করা হবে। তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশকে প্রায় ৭০০ কিলোমিটার দূরত্বের দুই রাজ্যকে যুক্ত করবে। এই ট্রেনটি তেলেঙ্গানার ওয়ারঙ্গল, খাম্মাম এবং অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া ও রাজামুন্দ্রি স্টেশনে থামবে।

দক্ষিণ মধ্য রেল সূত্রে খবর, রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিকান্দরাবাদ স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী অশ্বিন বৈষ্ণব, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি. কিষাণ রেড্ডি এবং তেলেঙ্গানা রাজ্যের মন্ত্রীদের প্রতিনিধি, স্থানীয় বিধায়ক এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকরা অংশ নেবেন।

দক্ষিণ মধ্য রেলওয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বন্দে ভারত ট্রেনটি সপ্তাহে ৬ দিন চলবে। উদ্বোধনের দ্বিতীয় দিন অর্থাৎ ১৬ জানুয়ারি থেকে ট্রেনের নিয়মিত পরিষেবা শুরু হবে, যার জন্য বুকিং শুরু হবে ১৪ জানুয়ারি থেকে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…