Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Pratap Sarangi : অসুস্থতায় ভুগছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ সারঙ্গী, চিকিৎসাধীন ভুবনেশ্বর এইমস-এ

Pratap Sarangi
Pratap Sarangi

 

ভুবনেশ্বর, ৩ জানুয়ারি : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বালেশ্বরের সাংসদ প্রতাপ সারঙ্গী শারীরিক অসুস্থতায় ভুগছেন। মঙ্গলবার সকালে বালেশ্বরের হাসপাতাল থেকে তাঁকে ভুবনেশ্বরের এইমস-এ ভর্তি করা হয়েছে। বিজেপি সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ সারঙ্গী বুকে ব্যথার কারণে বালেশ্বরের ফকির মোহন মেডিকেল কলেজ ও হাসপাতালে (এফএমএমসিএইচ) চিকিৎসাধীন ছিলেন, মঙ্গলবার তাকে সেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ভুবনেশ্বরের এইমস-এ রেফার করা হয়েছে।

সাংসদ প্রতাপ সারঙ্গী বলেছেন, “গত সাত-আট দিন ধরে আমি বুকে ব্যথা অনুভব করছিলাম। আমি ওষুধ নিচ্ছিলাম। চিকিৎসকের পরামর্শে সোমবারই হাসপাতালে ভর্তি হয়েছিলাম। মঙ্গলবার আমাকে ভুবনেশ্বরের এইমস-এর রেফার করেছেন চিকিৎসকরা। বালেশ্বরের মুখ্য জেলা মেডিক্যাল অফিসার (সিডিএমও), ডাঃ দুলালসেন জগদেব বলেছেন, “তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি জোর দিয়ে বলছেন, তিনি ভালো আছেন এবং এইমস-এ যাওয়ার দরকার নেই। তবে যেহেতু তিনি আমাদের সাংসদ, আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…