Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Narendra Modi : নতুন বছরে দক্ষিণের তিনটি রাজ্য সফর করবেন প্রধানমন্ত্রী

Narendra Modi  (File Picture)
Narendra Modi (File Picture)

 

নয়াদিল্লি  : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৪ সালের ২ জানুয়ারি থেকে তামিলনাড়ু, কেরল এবং লাক্ষাদ্বীপে তিন দিনের সফরে যাবেন। তিনি তামিলনাড়ুতে ১৯,৮৫০ কোটি টাকা এবং লাক্ষাদ্বীপে ১১৫০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে রবিবার এই তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ২ জানুয়ারি সকালে প্রধানমন্ত্রী তামিলনাড়ুর তিরুচিরাপল্লী পৌঁছবেন। তিরুচিরাপল্লির ভারতীদাসন বিশ্ববিদ্যালয়ের ৩৮তম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। ওই দিনই বিকেলে একটি পাবলিক ইভেন্টে প্রধানমন্ত্রী বিমান, রেল, সড়ক, তেল, গ্যাস, শিপিং এবং উচ্চশিক্ষা খাতে ১৯,৮৫০ কোটি টাকারও বেশি মূল্যের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিরুচিরাপল্লী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই সময়ের মধ্যে তিনি কেরলে দুটি কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপে ১১৫০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই উন্নয়ন প্রকল্পগুলি টেলিযোগাযোগ, পানীয় জল, সৌর শক্তি, স্বাস্থ্য এবং অন্যান্য খাতের সঙ্গে সম্পর্কিত। এর মাধ্যমে স্বাধীনতার পর প্রথমবারের মত সাবমেরিন অপটিক ফাইবার ক্যাবলের মাধ্যমে লাক্ষাদ্বীপ যুক্ত হবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…