Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Country

1 month ago

Supreme Court: সম্পত্তি থেকে সন্তানকে সরাতে পারবেন বাবা-মা! প্রবীণদের অধিকার নিয়ে বড় বার্তা ‘সুপ্রিম’ কোর্টের

Supreme Court of India
Supreme Court of India

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সম্পত্তির অধিকার নিয়ে বুধবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। একটি মামলায় এলাহাবাদ হাই কোর্টের রায় খারিজ করে শীর্ষ আদালত জানিয়েছে, প্রবীণ বাবা-মা চাইলে নিজেদের সম্পত্তি থেকে সন্তানদের বের করে দিতে পারেন। আদালতের বক্তব্য, প্রত্যেক মানুষেরই সম্মান ও মর্যাদার সঙ্গে জীবনযাপনের অধিকার রয়েছে। বার্ধক্য কোনওভাবেই নিরাপত্তাহীনতা, অবহেলা বা অপমানের কারণ হতে পারে না। প্রবীণ নাগরিকদের সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করার বিষয়টিকেও যথেষ্ট গুরুত্ব দিয়েছে শীর্ষ আদালত। 

এই মামলার সূত্রপাত ২০২২ সালের ৫ জুন। পুত্র ও পুত্রবধূর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাঁদের বাড়িছাড়া করতে জেলা ম্যাজিস্ট্রেটে মামলা দায়ের করেছিলেন লখনউয়ের বাসিন্দা রবিকান্ত গুপ্ত। সন্তানদের জন্য ওই দম্পতি নিজের বাড়ি ছেড়ে বৃদ্ধাশ্রমে থাকতে বাধ্য হচ্ছিলেন। ২০২২ সালের ১৫ই নভেম্বর এসডিএম ছেলেকে বাড়ি ছাড়ার নির্দেশ দেয়। ২০২৩ সালের ৯ আগস্ট জেলা ম্যাজিস্ট্রেটও সেই নির্দেশ বহাল রেখে পুত্র ও পুত্রবধূকে বাড়ি ছাড়ার নির্দেশ দেয়। তবে এসডিএম ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশকে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাই কোর্টে আবেদন করেন ওই বৃদ্ধের পুত্র। 

এই ঘটনায় ২০০৭ সালের আইনকে হাতিয়ার করে হাই কোর্ট জানায়, বয়োজ্যেষ্ঠরা চাইলেই সন্তানদের সম্পত্তি থেকে উচ্ছেদ করতে পারেন না। অতীতের নির্দেশ বাতিল করে পুত্র ও পুত্রবধূকে বাড়ি ফেরার নির্দেশ দেওয়া হয়। তবে হাল ছাড়েননি বৃদ্ধ। হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। বুধবার এই মামলার শুনানিতে বিচারপতি পিএস নরসিংহ ও অলোক আরাধের ডিভিশন বেঞ্চ জানায়, ওই আইনের লক্ষ্য হল প্রবীণদের মর্যাদা, সম্মান ও সুরক্ষা নিশ্চিত করা। একটি সভ্য সমাজের মানদণ্ড এর উপরেই নির্ভরশীল। এরপরই আদালত জানায়, ট্রাইব্যুনালের নির্দেশে হস্তক্ষেপ করে হাইকোর্ট ভুল করেছে। ভরণপোষণ ও সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজন মনে করলে ট্রাইব্যুনাল উচ্ছেদের নির্দেশ দিতে পারে। আইনের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ক্ষমতা ট্রাইব্যুনালগুলোরও রয়েছে। প্রবীণ ব্যক্তি যদি চান তাহলে তিনি তাঁর সন্তানদের সম্পত্তি থেকে বেদখল করতে পারেন।

উল্লেখ্য, ২০০৭ সালের আইন অনুযায়ী প্রবীণদের যে অধিকার দেওয়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল, প্রয়োজনে বাবা-মা সন্তানের থেকে খাবার, পোশাক, ঘর ও চিকিৎসার খরচ চাইতে পারবে। প্রবীণ ব্যক্তি নিচে বা অন্য কারও দ্বারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। নিরাপত্তা ও ভরণ-পোষণের জন্য প্রয়োজন হলে ট্রাইব্যুনাল সন্তানকে সম্পত্তি থেকে বেদখল করতে পারবে। ভরণ-পোষণের শর্ত পূরণ না হলে সম্পত্তি হস্তান্তর রদ করা যাবে। শুধু তাই নয়, সন্তান যদি বাবা-মাকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে যান সেক্ষেত্রে কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে। 

You might also like!