Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Nashik : নাসিকে জিন্দাল গোষ্ঠীর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার, গুরুতর জখম ১৪ জন

Nashik-Fire-3 workers dead-14 injured
Nashik-Fire-3 workers dead-14 injured

 

নাসিক: নতুন বছরের প্রথম দিনেই ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার  নাসিকের ইগতপুরী জেলার মুন্ডেগ্রামের জিন্দাল গোষ্ঠীর একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ১৪ জন শ্রমিক। এদের মধ্যে ৪ জনের অবস্থা সঙ্কটজনক।

নাসিক শহর থেকে ৩০ কিলোমিটার দূরে মুণ্ডেগাঁও গ্রামে রয়েছে জিন্দল গোষ্ঠীর প্লাস্টিক তৈরির এই কারখানাটি। রবিবার সকাল ১১টা নাগাদ বিস্ফোরণ ঘটে সেখানে। কারখানা চত্বর এবং সংলগ্ন এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। তীব্র শব্দে কেঁপে ওঠে গোটা গ্রাম। আতঙ্কিত হন স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। জানা গিয়েছে, ওই কারখানায় সাধারণত প্রতিদিন ২০ থেকে ২৫ জন কর্মচারী কাজ করেন। বর্ষশুরুর কারণে রবিবার তুলনায় কম লোক ছিল।

উদ্ধারকারী দলের এক আধিকারিক জানিয়েছেন, কারখানায় বিপুল পরিমাণে দাহ্য পদার্থ রয়েছে। এছাড়া কারখানা চত্বরে বড় শুকনো ঘাস থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হচ্ছে। দমকলের অন্য এক আধিকারিক জানিয়েছেন, ঠিক কী কারণে বয়লার ফেটে আগুন লেগেছে, তা এখনও অবধি বোঝা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে ওই বিষয়ে খতিয়ে দেখা হবে। এদিকে এখনও বেশ কিছু শ্রমিক ভিতরে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মর্মান্তিক দুর্ঘটনার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এক বিবৃতিতে জানিয়েছেন, “১১ জন গুরুতর আহতকে নাসিকের হাসপাতালে ভরতি করা হয়েছে। এই কারখানায় স্বয়ংক্রিয় যন্ত্রে কাজ হত। ফলে ভেতরে লোক কম ছিল। উদ্ধারকাজে গতি আনার জন্য সরকারের তরফে যাবতীয় সহযোগিতা করা হচ্ছে।” মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের কর্মকর্তা, জেলা কালেক্টর, পুলিশ সুপার ঘটনাস্থলে রয়েছেন। যাবতীয় ব্যবস্থা নিচ্ছেন।” পরে হাসপাতালে আহতদের দেখতেও যান শিন্ডে। ইতিমধ্যে ৫ লক্ষ টাকা করে সরকারি সাহায্য দেওয়া হয়েছে মৃত শ্রমিকের পরিবারকে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…