Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Country

1 month ago

PM Modi’s Breakfast Meet : ব্রেকফাস্ট বৈঠকে মোদির ‘মার্কশিট’! এনসিপিআই সাংসদদের কার কেমন পারফরম্যান্স?

PM Modi interacted warmly with everyone
PM Modi interacted warmly with everyone

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ সাধারণত সহজে মেলে না। শুক্রবার সকালে সেই বিরল সুযোগ পেলেন এনডিএ-তে সদ্য যোগ দেওয়া ৪৭ জন সাংসদ, তাঁদের মধ্যে ছিলেন রাজ্যের এনসিপিআইয়ের ২০ জন সাংসদও। সুযোগ হাতছাড়া করেননি সায়নী ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার, বাপি হালদার-সহ অন্য সাংসদরা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় নিজেদের সংসদীয় এলাকার বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়ার কথা তুলে ধরেন তাঁরা। তবে তার আগে সাংসদদের সামনে তুলে ধরা হয় তাঁদের কাজের খতিয়ান বা ‘মার্কশিট’। তাঁদের সংসদীয় ভূমিকা ও কাজকর্ম নিয়েও আলোচনা হয় বলে জানা গিয়েছে। 

শুক্রবারের ব্রেকফাস্ট বৈঠকে যোগ দেন মোট ৪৭ সাংসদ। সেখানে প্রত্যেকের নামাঙ্কিত আলাদা আলাদা চেয়ার ছিল। সেই চেয়ারে একটি করে মুখবদ্ধ খাম রাখা ছিল। ওই খাম আসলে প্রত্যেক সাংসদের সোশাল মিডিয়া পারফরম্যান্সের রিপোর্ট কার্ড। গত ৩ মাসে ওই সাংসদরা বিভিন্ন সোশাল মিডিয়া প্লাটফর্মে কী পোস্ট করেছেন, ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রামে তাঁদের কেমন সক্রিয়তা সেসব ছিল ওই রিপোর্ট কার্ডে। তবে ওই রিপোর্ট কার্ড নিয়ে এদিনের বৈঠকে বিশেষ আলোচনা হয়নি। পুরো সময়টাই প্রধানমন্ত্রী কাটিয়েছেন খোশমেজাজে। প্রত্যেক সাংসদের সঙ্গে ব্যক্তিগতভাবে তিনি কথা বলেছেন বলে খবর। সায়নী ঘোষ, বাপি হালদার সঙ্গে তাঁর আলাপচারিতার ছবি প্রকাশ্যেও এসেছে। 

তাৎপর্যপূর্ণভাবে মুর্শিদাবাদের ৩ সংখ্যালঘু সাংসদও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। তাঁরা প্রধানমন্ত্রীকে নিজেদের দাবি সম্বলিত একটি চিঠি দিয়ে এসেছেন বলে খবর। ওই চিঠিতে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার আর্জি জানানো হয়েছে। ঠিক যে যে দাবি অমিত শাহর কাছে করা হয়েছিল সেই একই দাবি তাঁরা করেছেন প্রধানমন্ত্রী মোদির কাছেও। আবু তাহের খান আলাদা করে জানিয়েছেন, নিজের এলাকার রেলপথের দাবি। সাংসদ বাপি হালদার ‘গঙ্গাসাগর’ মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার দাবি করেছেন। আবার বাঁকুড়ার সাংসদ অরূপ রায় আর্জি জানিয়েছেন সাংসদদের এমপিল্যাডের টাকায় যে ১৮ শতাংশ জিএসটি কার্যকর করা হয়, সেটা যেন তুলে দেওয়া হয়। সূত্রের খবর প্রধানমন্ত্রী সবার কথা শুনেছেন। আশ্বাসও দিয়েছেন।

প্রধানমন্ত্রী এদিন প্রত্যেক সাংসদকে নিজের এলাকায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, প্রত্যেকের সঙ্গে তাঁর সম্পর্ক একই রকম।যারা ২৪ বছর ধরে এনডিএর সঙ্গে যুক্ত-তাঁরাও যতটা গুরুত্ব পাবেন, যারা একদিন আগে এনডিএ-তে যোগ দিয়েছেন, তাঁরাও সমান গুরুত্ব পাবেন। আমার সঙ্গে সবার সম্পর্ক সমান। 

You might also like!