Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Jammu & Kashmir: জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় গভীরে খাদে পড়ল মিনিবাস; মৃত্যু ৫ জনের, আহত কমপক্ষে ১৫

Jammu & Kashmir
Jammu & Kashmir

 

জম্মু, ২১ জানুয়ারি : জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি মিনিবাস। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলা-সহ ৫ জনের। এছাড়াও কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে কাঠুয়ার বিল্লাওয়ের এলাকার ধানু পারোলে গ্রামের কাছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে বিল্লাওয়ের এলাকার ধানু পারোলে গ্রামের কাছে একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় উদ্ধারকাজ, কিন্তু ৫ জনকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। ১৫ জনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। মৃতদের পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…