Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Country

1 month ago

PM Narendra Modi :মোদিকে খাড়গের বার্তা, ‘আপনি অনেক বদলে গিয়েছেন’, পওয়ারের নাতনির বিয়েতে জমল সৌজন্য

PM Narendra Modi
PM Narendra Modi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলের মেয়ে রেবতি সুলের বিয়ের রিসেপশনে এক মঞ্চে দেখা গেল ভারতীয় রাজনীতির দুই প্রধান প্রতিপক্ষকে। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অন্যদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রাজনৈতিক মতপার্থক্য ভুলে অনুষ্ঠানে মুখোমুখি হলেন দুই শিবিরের শীর্ষ নেতানেত্রীরা। শুধু মুখোমুখি হওয়াই নয়, একে অপরের সঙ্গে কুশল বিনিময় করতেও দেখা গেল তাঁদের। মুহূর্তেই সেই ছবি ও সাক্ষাৎ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক মহলে চর্চা।

প্রথমে প্রধানমন্ত্রী মোদী প্রিয়াঙ্কা গান্ধী বঢরার খোঁজখবর নেন। তাঁকে জিজ্ঞেস করতে শোনা যায়, “প্রিয়াঙ্কা কেমন আছেন?” জবাবে প্রিয়াঙ্কা (যাঁকে ভিডিওতে দেখা যাচ্ছে না) বলেন, “আমি ভালো আছি, স্যার! আপনি কেমন আছেন?” জবাবে মোদি বলেন, ”বরাবরই যেমন থাকি, আমি তেমনই আছি।” এরপরই খাড়গে মোদির উদ্দেশে বলেন, ”ভাইসাব (দাদা), আপনি কিন্তু একটু বদলে গিয়েছেন।” যদিও সেই ‘বদল’ নিয়ে বিস্তারিত কিছু তিনি বলেননি। তাঁর কথা শুনে হাসতে হাসতে মোদি বলেন, ”আচ্ছা, তাই নাকি?” হেসে ওঠেন খাড়গেও। মুখে কিছু না বললেও রাহুলকে দেখা যায় এই কথোপকথন শুনে হেসে উঠতে।

খাড়গের মন্তব্য ভাইরাল হতে সময় লাগেনি। তিনি মোদির ‘বদল’ বলতে ঠিক কী বলতে চেয়েছেন তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। অনেকের মতে, জেন জি আন্দোলনের পর মোদির ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করার কথাই বলতে চেয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। গত দু’সপ্তাহে তরুণ প্রজন্মের কাছে পৌঁছনোর লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী ইনস্টাগ্রামে বেশ কয়েকটি রিল পোস্ট করেছেন, যার অধিকাংশই শেয়ার করা হয় মধ্যরাতের আশপাশের সময়ে। এমনকী, তিনি তাঁর মন্ত্রীদেরও নির্দেশ দিয়েছেন যেন তাঁরা ছোট ভিডিও ও রিল পোস্ট করেন।

রাজধানীর ৬ জনপথ রোডে পওয়ার পরিবারে বাসভবন। সোমবার সন্ধ্যায় যা বিভিন্ন ধারার ভারতীয় রাজনীতির সঙ্গমস্থল হয়ে ওঠে। গৃহকর্তা শরদ পওয়ার সকলকেই আন্তরিক আপ্যায়ন জানান। এর আগে গত জুন মাসে নাগপুরের ধনকুবের উদ্যোগপতি সারাংগ লাখানিকে বিয়ে করেন রেবতি। জমকালো অনুষ্ঠানে নবদম্পতিকে আশীর্বাদ করেন মোদি। অমিত শাহ যুগলের সঙ্গে ছবি তোলেন। বিয়েতে আমন্ত্রিত হয়ে এসেছিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও। এক্স হ্যান্ডেলে তাঁর পোস্ট করা একাধিক ছবিতে দেখা গিয়েছে লোকসভার স্পিকার ওম বিড়লা, তৃণমূল সাংসদ সৌগত রায়কেও। কংগ্রেস নেতা দীপেন্দর সিং হুদাও রেবতির বিয়ের ভিডিও পোস্ট করেছেন সমাজমাধ্যমে। এছাড়াও আমন্ত্রিত তালিকায় ছিলেন সংঘপ্রধান মোহন ভাগবত, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমুখ।

You might also like!