Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Kerala : গাড়ি দুর্ঘটনায় আহত কেরলের স্বরাষ্ট্র সচিব ও পরিবারের সদস্যরা, সকলেই চিকিৎসাধীন হাসপাতালে

Kerala Home Secretary, family injured in car accident
Kerala Home Secretary, family injured in car accident

 

আলাপ্পুঝা, ৯ জানুয়ারি : গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন কেরলের স্বরাষ্ট্র সচিব ডঃ ভি বেণু। গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী সারদা মুরলীধরণ, তাঁদের ছেলে, গাড়ির চালক ও আরও দু'জন। সোমবার ভোররাতে কায়মকুলামের কাছে তাঁদের গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর সবাইকে পারুমালার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের অবস্থা এখন আশঙ্কামুক্ত।

পুলিশ জানিয়েছে, কেরলের স্বরাষ্ট্র সচিব এবং তাঁর পরিবারের সদস্যরা কোচি থেকে তিরুবনন্তপুরমে ফিরছিলেন, ভোররাত একটা নাগাদ কায়মকুলামের কাছে তাঁদের গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরই সকলকে উদ্ধার করে পারুমালার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…