Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

PM Modi: ব্রিকসকে অত্যন্ত গুরুত্ব দেয় ভারত, রাশিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বার্তা প্রধানমন্ত্রীর

PM Modi
PM Modi

 

নয়াদিল্লি, ২২ অক্টোবর: ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে দিল্লি থেকে বিশেষ বিমানে চেপে রাশিয়ার কাজানের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। রুশ প্রেডিসেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে রাশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে ষোড়শ ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকা) সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী মোদী।

মঙ্গলবার সকালে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রাক্কালে এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানান, ব্রিকসকে অত্যন্ত গুরুত্ব দেয় ভারত। রাশিয়ার কাজান শহরে এবার আয়োজিত হচ্ছে ব্রিকস সম্মেলন, এই কাজান শহরেই অনুষ্ঠিত ১৬-তম ব্রিকস সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী। এই সফরের সময় ব্রিকস সদস্যভুক্ত দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী।

You might also like!