Koustav Bagchi: মণীশ শুক্লা খু*নে*র ২ অভি*যুক্ত বিজেপির মঞ্চে! ক্ষুব্ধ কৌস্তভের আত্মহত্যার হুঁশিয়ারি

BJP MLA Koustav Bagchi
BJP MLA Koustav Bagchi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: টিটাগড়ের বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের মামলায় অভিযুক্ত দুই ব্যক্তিকে বিজেপির মঞ্চে দেখা যাওয়াকে কেন্দ্র করে দলের অন্দরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। ওই দুই অভিযুক্ত বিজেপিতে যোগ দিলে আ*ত্ম*হ*ত্যা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তভ বাগচী। সাংবাদিক বৈঠক করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। এই মন্তব্য ঘিরে বিজেপির অন্দরের রাজনৈতিক চাপানউতোর আরও বেড়েছে।

২০২০ সালে টিটাগড়ের বিজেপি কার্যালয়ের সামনে খু*ন করা হয় মণীশ শুক্লাকে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় তাঁকে। এই ঘটনা রাজনৈতিক মহলে সাড়া ফেলে দেয়। তদন্তে উঠে আসে মণীশকে সুপারি কিলার দিয়ে খু*ন করানো হয়েছে। এই ঘটনায় নাম জড়ায় বারাকপুরের তৎকালীন পুরপ্রধান উত্তম দাস এবং টিটাগড়ের প্রাক্তন পুরপ্রধান প্রশান্ত চৌধুরী। কৌস্তভের দাবি, সেই সময় শাসক শিবিরে থাকার ফলে উত্তম কিংবা প্রশান্তর কোনও শাস্তি হয়নি। 

বর্তমানে সরকারের পালাবদল হয়েছে। বারাকপুরের বিধায়ক কৌস্তভের দাবি, এবার মণীশ হত্যাকাণ্ডে অভিযুক্ত উত্তম এবং প্রশান্ত রং বদলের চেষ্টা করছেন। বিজেপি নেতাদের আশেপাশে দেখা যাচ্ছে তাঁদের। কৌস্তভের কথায়, “আমাদের কিছু লোকের সঙ্গে মণীশ শুক্লার হত্যাকারীদের দেখা যাচ্ছে।” তাঁর দাবি, “উত্তম ও প্রশান্তকে বিজেপিতে ঢুকতে দেব না। দরকারে বিজেপির রাজ্য অফিসের সামনে কেরোসিন তেল ঢেলে নিজের গায়ে আগুন লাগিয়ে দেব।” তিনি আরও বলেন, “আমার রাজনৈতিক দৃঢ়তা সবাই জানেন। সাড়ে তিন বছর মাথা কামিয়ে রেখেছিলাম। অনেকে বিদ্রুপ করেছিল। বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার না গেলে মাথায় চুল রাখব না।”

নির্দিষ্ট করে কৌস্তভ অবশ্য কারও নাম নেননি। তবে এই মন্তব্য নিয়ে  প্রতিক্রিয়া দেন অর্জুন সিং। তাঁর কথায়, “আমি জানি কীভাবে রাজনীতি করতে হয়।” মণীশ শুক্লা হত্যা কাণ্ডে অভিযুক্ত উত্তম-প্রশান্তের বিরুদ্ধে আইনি পথে লড়াইয়েরও হুমকি দেন কৌস্তভ। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…