Breaking News
 
Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

 

S Jayshankar: ভারত ও ফিজির মধ্যে ঘনিষ্ঠ এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে : এস জয়শঙ্কর

S. Jayshankar
S. Jayshankar

 

নাদি, ১৬ ফেব্রুয়ারি : ভারত এবং ফিজির মধ্যে স্বাক্ষরিত কূটনৈতিক এবং সরকারী পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়ের বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে (মউ)। বৃহস্পতিবার সকালে ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এবং ফিজির প্রধানমন্ত্রী সিটিভেনি রাবুকা এই সমঝোতা চুক্তি বিনিময়ের সাক্ষী থাকেন। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, "ভারত ও ফিজির মধ্যে ঘনিষ্ঠ এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের এর একটি বড় অংশ দুই দেশের জনগণের মধ্যে সংযোগের ভিত্তিতে তৈরি। আমরা স্বাস্থ্য, শিক্ষা, কৃষিতে সক্ষমতা বৃদ্ধিতে ফিজির সঙ্গে কাজ করার জন্য বিভিন্ন সেক্টরে দেশ গঠনের প্রচেষ্টায় অংশীদার হওয়ার সুবিধা পেয়েছি।" জয়শঙ্কর আরও বলেছেন, "কঠিন সময়ে ফিজির পাশে দাঁড়িয়েছে ভারত। আমরা নির্দিষ্ট কিছু সময়ে প্রথম প্রতিক্রিয়াশীল ছিলাম এবং কোভিড-এর সময় আমাদের 'ভ্যাকসিন মৈত্রী' প্রচেষ্টার সঙ্গে মিল রেখে, ২০২১ সালের মার্চ অবধি ১,০০,০০০ ডোজ ভ্যাকসিন পেয়েছিল ফিজি।"


ফিজির প্রধানমন্ত্রী সিটিভেনি রাবুকা বলেছেন, "ফিজি সরকারের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ সহযোগিতা উপলব্ধি করার জন্য আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাই। আমি আত্মবিশ্বাসী যে আমরা আমাদের সহযোগিতাকে আরও সুদৃঢ় করার মাধ্যমে এই ধরনের আরও অনেক উদ্যোগের সাক্ষী হব।" ভারত ও ফিজির মধ্যে ভিসা ছাড়ের বিষয়ে মউ স্বাক্ষর হওয়ার বিষয়ে ফিজির প্রধানমন্ত্রী বলেছেন, "আমাদের অনেক ফিজি ভ্রমণকারী চিকিৎসা, শিক্ষার জন্য ভারতে যাচ্ছেন। আমরা অবশ্যই উপকৃত হব।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…