Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

1 year ago

IMD forecasts continued heat wave: অসহ্য গরম মধ্য ও পূর্ব ভারতে, তাপপ্রবাহের সতর্কতা জারি

IMD forecasts continued heat wave
IMD forecasts continued heat wave

 

নয়াদিল্লি, ২৪ এপ্রিল : অসহ্য গরমে রীতিমতো হাঁসফাঁস করছে মধ্য ও পূর্ব ভারত। ইতিমধ্যেই জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। আগামী ৩-৪ দিনের মধ্যে এই গরম থেকে রেহাই পাওয়ার কোনও সম্ভাবনা নেই। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আগামী কিছু দিন উত্তর-পশ্চিম ভারতেও তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ২৯ এপ্রিল পর্যন্ত পশ্চিম মধ্যপ্রদেশ, পশ্চিম রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি ও পূর্ব রাজস্থানে তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

আইএমডি জানিয়েছে, এই মাসের ২৬ তারিখ পর্যন্ত উত্তর প্রদেশ, বিদর্ভ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ মধ্য ও পূর্ব ভারতে একই রকম পরিস্থিতি বিরাজ করবে। এদিকে, আগামীকাল পর্যন্ত পূর্ব ভারতে এবং পরবর্তী ৭ দিন উত্তর-পশ্চিম ভারতে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।


You might also like!