Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

1 year ago

Vinod Bansal: ১৯৯০-এর দশকের পুনরাবৃত্তির আশঙ্কা করছি, মন্তব্য বিনোদ বনসলের

Vinod Bansal
Vinod Bansal

 

নয়াদিল্লি, ২৩ এপ্রিল : জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করলেন বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় মুখপাত্র বিনোদ বনসল। বুধবার এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, "কাশ্মীরের পহেলগামে হিন্দু পর্যটকদের নৃশংস হত্যাকাণ্ডে গোটা দেশ হতবাক ও আতঙ্কিত। সন্ত্রাসীরা তাঁদের প্যান্ট খুলে ফেলতে বাধ্য করে, কলমা পড়তে বলে এবং অমুসলিম হিসেবে তাঁদের ধর্মীয় পরিচয় নিশ্চিত করার পর, তাঁদের নির্মমভাবে হত্যা করা হয়। আমরা ১৯৯০-এর দশকের পুনরাবৃত্তির আশঙ্কা করছি। সন্ত্রাসবাদের স্লিপার সেলগুলি এখনও সক্রিয় রয়েছে।" উল্লেখ্য, প্রায় দু’দশকের ব্যবধানে কাশ্মীর উপত্যকার এত বড় হামলার শিকার হলেন পর্যটকেরা। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে মঙ্গলবার বিকেলে সন্ত্রাসবাদী হামলায় ২৬ পর্যটকের মৃত্যু হয়েছে। জম্মু ও কাশ্মীরের পহেলগামের বৈসরন উপত্যকায় হামলা চালায় জঙ্গিরা। পর্যটকরা হিন্দু নিশ্চিত হওয়ার পরই গুলি করে হত্যা করে জঙ্গিরা।

You might also like!