Country

10 months ago

Rajnath Singh: পাকিস্তানকে চার টুকরো করে দিতে পারতাম,রাজনাথ সিং

DM Rajnath Singh
DM Rajnath Singh

 

নয়াদিল্লি, ৩০ মে : নৌসেনা সক্রিয় হলে পাকিস্তান চার টুকরো হয়ে যেত বলে হুঙ্কার দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার গোয়ায় আইএনএস বিক্রান্তে গিয়েছিলেন রাজনাথ। রণতরীর প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি। প্রতিপক্ষকে রুখতে ভারতীয় নৌসেনার দক্ষতার ভূয়সী প্রশংসাও করেন। যুদ্ধজাহাজে দাঁড়িয়েই রাজনাথ বলেন, ‘যদি অপারেশন সিঁদুর’-এ নৌবাহিনী সক্রিয় লড়াইয়ে অংশ নিত, তবে পাকিস্তানের পরিণতি ১৯৭১ সালের চেয়েও ভয়াবহ হতে পারত — এমনকি তারা চার ভাগেও বিভক্ত হয়ে যেত।

অপারেশন সিঁদুরে ভারতীয় নৌসেনার নিঃশব্দ ভূমিকাকে কুর্নিশ জানিয়েছেন রাজনাথ। তাঁর কথায়, অপারেশন সিঁদুরের সময়ে কিছুটা নীরব থাকলেও পাক সেনাকে রুখে দিয়েছিল নৌসেনা। ভারতের বায়ুসেনা যখন পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে সেই সময়ে সাগরে অতন্দ্র প্রহরী ছিল নৌসেনা। সেই ভয়ে নিজেদের বন্দরেই আটকে ছিল পাকিস্তানের নৌবহর। ভারতের ভয়ে সমুদ্রে বেরতেই পারেনি পাকিস্তান।

You might also like!