Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

Country

1 day ago

Indore house fire kills 7: ইন্দোরে বাড়িতে অগ্নিকাণ্ড, জীবন্ত পুড়ে মৃত্যু ৮ জনের

A pre-dawn house fire in Indore killed 8 people
A pre-dawn house fire in Indore killed 8 people

 

ইন্দোর, ১৮ মার্চ : মধ্যপ্রদেশের ইন্দোরের ব্রিজেশ্বরী অ্যানেক্স রেসিডেন্সিয়াল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। একটি বাড়িতে আগুন লেগে ৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, বাড়ির সামনের অংশে আগুন লাগায় পরিবারের সদস্যরা বাইরে বেরোতে পারেননি। ভিতরেই আটকে পড়েন। আগুনে পুড়ে মৃত্যু হয় পরিবারের ৮ সদস্যের। বুধবার ভোরে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ কমিশনার-সহ অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। বুধবার ভোরে বেঙ্গলি স্কোয়ারের কাছে গ্রেটার ব্রিজেশ্বরী কলোনির এক বহুতলে আগুন লাগে। ওই বহুতলের নীচে একটি বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার সময় বিপত্তি ঘটে। অনুমান, চার্জ দেওয়ার সময় শর্ট সার্কিট থেকে প্রথমে বিস্ফোরণ হয়। আগুন ধরে যায় গাড়িতে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বহুতলে। ওই বহুতলে থাকা গ্যাস সিলিন্ডারগুলি ফাটতে শুরু করে। ফলে আগুন আরও ছড়িয়ে পড়ে।


ইন্দোরের কালেক্টর শিবম বর্মা জানিয়েছেন, তিলক নগর থানা এলাকায় একটি তিনতলা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। ৮-১০ জন দমকল কর্মীর একটি দল আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পুলিশ কমিশনার সন্তোষ সিং বলেন, "ভোর ৪টে নাগাদ আমরা তিলক নগরের কাছে ব্রিজেশ্বরী এনক্লেভ এলাকায় অগ্নিকাণ্ডের খবর পাই। দমকল বাহিনীর সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয়। দমকলের ইঞ্জিন ও জলের হোস পাইপ ব্যবহার করে আমরা একে একে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।" ইন্দোরের পুলিশ কমিশনার সন্তোষ কুমার সিং আরও বলেন, "তিনজনকে উদ্ধার করা হয়েছে এবং ৮ জন মারা গেছেন। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে।"

You might also like!