Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Country

1 month ago

Heavy rain lashes Delhi: ফের প্রবল বৃষ্টি দিল্লিতে, জল যন্ত্রণায় দিল্লীবাসী

Heavy rains hit Delhi
Heavy rains hit Delhi

 

নয়াদিল্লি, ২৫ আগস্ট : লাগাতার ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল রাজধানী দিল্লির একাধিক এলাকা। সোমবারের পর মঙ্গলবার সকালেও রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়েছেন দিল্লিবাসী। মুষলধারে বৃষ্টিতে দিল্লির মোতিবাগ এলাকায় রাস্তায় জল জমে যায়। এর ফলে শ্লথ গতিতে চলাচল করে যানবাহন।

ভারী বৃষ্টির পর দিল্লির বাবা খড়ক সিং মার্গে প্রায় হাঁটু পর্যন্ত জল জমে যায়। মঙ্গলবার সকাল থেকেই তুমুল বৃষ্টি শুরু হয় দিল্লি-এনসিআর জুড়ে। মুষলধারে বৃষ্টিতে নানা স্থানে রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। আর কে পুরম, এইমস চত্বর, বিকাজী কামা প্লেস সর্বত্রই তুমুল বৃষ্টি হয়। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, দিল্লিতে আগামী কয়েকদিন এমনই থাকবে আবহাওয়া। বৃষ্টির জন্য মহিপালপুরের কাছে এনএইচ-৪৮-এ ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে, যা দিল্লি-গুরুগ্রাম রুটে প্রভাব ফেলেছে।

You might also like!