Indian Railways : এবার রুচি ও চাহিদা অনুযায়ী খাবার পাওয়া যাবে দূরপাল্লার ট্রেনে

Food provided according to interest and need in the train
Food provided according to interest and need in the train

 

নয়াদিল্লি, ১৫ নভেম্বর : রেল যাত্রীদের জন্য সুখবর। এবার দূরপাল্লার ট্রেনে যাত্রার সময় যাত্রীরা তাদের রুচি ও চাহিদা অনুযায়ী খাবার পাবেন। সেই অনুযায়ী খাবারের মেনু বদলানোর অধিকার আইআরসিটিসিকে দিয়েছে রেল। কোনও রেলযাত্রী ঋতু অনুযায়ী খাবারে আগ্রহী হলে সে অনুযায়ী পরিবেশন করা হবে। মেনুতে অনিবার্যভাবে আঞ্চলিক এবং জনপ্রিয় খাবার অন্তর্ভুক্ত করা হবে। এছাড়াও উৎসব উপলক্ষে বিশেষ খাবারের আয়োজন করা হবে। শুধু তাই নয়, ডায়াবেটিস রোগীদের প্রয়োজন অনুযায়ী ভ্রমণের সময় বিশেষ খাবার দেওয়া হবে। ছোট বাচ্চাদের জন্য বেবি ফুড পাওয়া যাবে।

রেলের এক আধিকারিক জানিয়েছেন, বিশেষত দক্ষিণ ও পশ্চিম অংশের বাসিন্দা যাত্রীরাই আঞ্চলিক খাবারের ব্যাপারে দাবি জানান। এবারই প্রথমবার এনিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আইআরসিটিসিকে অধিকার দেওয়া হয়েছে।ঠিক কেমন হবে ব্যাপারটা?

হয়তো গুজরাটের দিকে ট্রেনটি যাচ্ছে সেই সময় স্থানীয় খাবার যেমন ফাফদা, ধোকলা দেওয়া যেতে পারে। মহারাষ্ট্রের দিকে ট্রেন গেলে সেখানে বড়া পাও দেওয়া যেতেই পারে। অন্যদিকে যে সমস্ত ট্রেন আগে থেকেই মিলের টাকা নিয়ে নেওয়া হয় সেখানেও খাবারে বৈচিত্র্য থাকতে পারে।

মেল ও এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড মিল ঠিক করতে পারবে আইআরসিটিসি। তবে জনতা মিলের দাম ও মেনু আগের মতোই থাকছে বলে সূত্রের খবর। অর্ডারে উল্লেখ করা হয়েছে, a -la-carte meals আর ব্র্য়ান্ডেড খাবারের এমআরপি অনুসারে বিক্রি করা হবে। পাশাপাশি স্বাস্থ্যসম্মত খাবার ও উন্নতমানের খাবার পরিবেশনের ব্য়াপারে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…