Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

Kerala: বাজি প্রদর্শনী থেকে ছড়াল আগুন; কেরলে আহত ১৫০-এরও বেশি, সঙ্কটে ৮ জন

More than 150 people were injured in a fire during a betting exhibition in Nileswaram, Kerala
More than 150 people were injured in a fire during a betting exhibition in Nileswaram, Kerala

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- কেরলের নীলেশ্বরমে বাজি প্রদর্শনীর সময় আগুন লেগে আহত হয়েছেন ১৫০-এর বেশি মানুষ। তাঁদের মধ্যে অন্তত আট জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার মধ্যরাতে নীলশ্বরমের কাছে একটি মন্দিরে অনুষ্ঠান চলছিল। প্রচুর মানুষের ভিড় ছিল সেখানে। মন্দির সংলগ্ন একটি বাজির গুদামে আচমকা আগুন লাগে। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। তাতেই ১৫০-এর বেশি মানুষ আহত হয়েছেন।

পুলিশ সূত্রের খবর, মন্দির সংলগ্ন এলাকায় আতসবাজির প্রদর্শনী চলছিল। সেই সময়েই একটি বাজি দুর্ঘটনাবশত সংলগ্ন বাজির গুদামের দিকে চলে যায়। তা থেকেই আগুন ধরে যায় বাজির গুদামে। গুদামে আরও প্রচুর পরিমাণে বাজি মজুত রাখা ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কাসারগড়ের সাংসদ রাজমোহন উন্নিথান বলেছেন, "গত রাতে কাসারগড় জেলার নীলেশ্বরম থেকে মর্মান্তিক খবর এসেছে। প্রায় ১৫৪ জন আহত হয়েছেন এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই থিয়াম উৎসব উত্তর মালাবারের মানুষের একটি রীতি...পুলিশ সতর্ক ছিল না এই উৎসব সম্পর্কে।"

You might also like!