Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

Railway: রেলের টিকিট বুকিং নতুন নিয়মেই ১২০ দিনের বদলে ৬০ দিন, সতর্কতা যাত্রীদের

Railway
Railway

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ১২০ দিনের পরিবর্তে ৬০ দিন। রেলের টিকিট বুকিংয়ের মেয়াদ তথা সময়সীমা কমছে। সুতরাং নতুন নিয়ম কার্যকর হতে চলেছে আগামী নভেম্বর মাসের প্রথম দিন থেকেই। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন।

তিনি বলেন, ২০১৫ সালে ৬০ দিন থেকে বুকিং এর সময়সীমা ১২০ দিন বাড়ানো হয়। ফের তা কমছে। এর অন্যতম কারণ হল, ৬০ দিনের বেশি সময় বুকিংয়ের ফলে ৫% রেল যাত্রী বুকিং বাতিল করেন না। ২১% অগ্রিম বুকিং বাতিল হয়ে থাকে। এর ফলে, সংশ্লিষ্ট যাত্রী সাধারণের অনুপস্থিতি থেকেই যায়। এর পরিপ্রেক্ষিতেই এমনতর নতুন সিদ্ধান্ত। তবে ৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত ১২০ দিনের বুকিং রয়েছে যে সকল রেল যাত্রীদের তা বাতিল করা হচ্ছে না। বিদেশী পর্যটকদের জন্য যে চালু নিয়ম অর্থাৎ ৩৬৫ দিনের বুকিংও বহাল থাকছে। অপরিবর্তিত থাকছে ওই দুই নিয়ম। তিনি এ প্রসঙ্গে সাংবাদিকদের আরো বলেন, নতুন নিয়মের সবরকম সুবিধা পাবেন রেলযাত্রীরা। তাদের সতর্ক করে দিতে চেয়ে আগাম বার্তা দেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য - প্রকৃত ভ্রমণের চাহিদাকে উৎসাহিত করা। পরিষেবা প্রসারিত হচ্ছে, এর সুবিধার্থে সকলেই টিকিট পাবে। অচিরেই দূর হবে অনিশ্চয়তার বাতাবরণ অচিরেই দূর হবে।


You might also like!