Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Cooking

1 year ago

Food Recipe: লাউয়ের খোসা দিয়েই হবে মুসুর ডালের পাকোড়া,কিভাবে বানাবেন?

Pakora
Pakora

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ভোজনরসিক বাঙালির জিভ চায় বেশ মুরমুরে কোনো ভাজা। দোকান থেকে কেনা চপ মোটেই স্বাস্থ্যকর নয়। তবে বাড়িতে বানালে তা দোকানের মতো স্বাদ হয় না। তাই আজকের রেসিপি লাউয়ের খোসা দিয়ে মুসুর ডালের পাকোড়া।

উপকরণ -লাউয়ের খোসা, মুসুর ডাল, চালের আটা, পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা। আরও লাগবে চিলি ফ্লেক্স, সাদা তেল, বিট নুন, গোলমরিচের গুঁড়ো, কুচোনো আদা ও চাট মশলা।

প্রণালী - প্রথমে রাতে জলের মধ্যে মুসুর ডাল ভিজিয়ে রাখুন। সকালে উঠে ডালের জল ঝরিয়ে নিন। অন্যদিকে লাউয়ের খোসা ছাড়িয়ে নিন। মিক্সিতে মুসুর ডাল ও লাউসের খোসা একসঙ্গে পেস্ট করে নিন। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, আদা, লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা সব উপকরণ একসঙ্গে দিয়ে কষিয়ে নিতে হবে। এবার তাতে ডালের পেস্ট তাতে দিয়ে ভাল করে মিশিয়ে নিলাম। পরিমাণমতো নুন দিন। এবার তা ঠান্ডা করে তাকে পকোড়ার আকার দিন। একটা পাত্রে চালের আটা রেখে তাতে পকোড়াগুলি দিয়ে কোট করে নিন। এবার কড়াইয়ে তেল গরম করতে দিন। তাতে এগুলি দিয়ে ভেজে নিয়ে উপর থেকে ধনেপাতা ও চাট মশলা ছড়িয়ে পরিবেশন করুন।

You might also like!