Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Indore : ইন্দোরে শুরু হচ্ছে প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন

Expatriate Indian Day conference is starting in Indore
Expatriate Indian Day conference is starting in Indore

 

ইন্দোর (মধ্যপ্রদেশ), ৮ জানুয়ারি  : তিন দিনব্যাপী ১৭তম 'প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন' রবিবার মধ্যপ্রদেশের ইন্দোর শুরু হয়েছে। এবারের সম্মেলনের থিম হল 'প্রবাসী: অমৃতকালের যুগে ভারতের অগ্রগতির জন্য নির্ভরযোগ্য অংশীদার'। সম্মেলনে ৭০টি দেশের সাড়ে তিন হাজারের বেশি প্রবাসী অংশ নিয়েছেন।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই অনুষ্ঠানে বলেন, এটি এমন একটি যুগ যেখানে আমরা আমাদের সম্ভাবনা সম্পর্কে আত্মবিশ্বাসী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হতে চাই। বিশ্বে ভারতে প্রবাসীর সংখ্যা সবচেয়ে বেশি। ভারতীয়দের মধ্যে যা সবচেয়ে অনন্য তা হল বিদেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আমাদের বন্ধন বজায় রাখতে সক্ষম।

সম্মেলনে অংশগ্রহণকারী প্রবাসী অতিথিদের স্বাগত জানিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, ভারতীয়রা তাদের প্রতিভার ভিত্তিতে ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তি ক্ষেত্রে তাদের দক্ষতা প্রমাণ করেছে। অনেক জায়গায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে যদি কোনো ভারতীয় না থাকলে কোম্পানিগুলোর কাজ বন্ধ হয়ে যেত। ডেভেলপমেন্ট ল্যাব থেকে শুরু করে বোর্ড রুম পর্যন্ত গুগল, অ্যাপল, মাইক্রোসফট, অ্যাডোবি, আইবিএম, মাস্টারকার্ডের মতো কোম্পানিতে আজ ভারতীয়দের উপস্থিত, তারই প্রমাণ করে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…