Breaking News
 
Firecracker | উৎসবের আনন্দে লাগাম নয়, নিরাপত্তায় জোর! ফানুস ও বাজি নিয়ে কড়া বার্তা প্রশাসনের CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে

 

Gyanesh Kumar: নির্বাচন কমিশন সর্বদা ভোটারদের পাশে ছিল, আছে ও থাকবে : জ্ঞানেশ কুমার

Gyanesh Kumar:
Gyanesh Kumar:

 

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি : নতুন মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন জ্ঞানেশ কুমার। বুধবার সকালে নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ১৯৮৮ ব্যাচের প্রাক্তন আইএএস অফিসার জ্ঞানেশ কুমার। দায়িত্ব নেওয়ার পরই জ্ঞানেশ কুমার বলেছেন, নির্বাচন কমিশন সর্বদা ভোটারদের পাশে ছিল, আছে ও থাকবে।

জ্ঞানেশ কুমার বলেছেন, "দেশ ঠনের প্রথম ধাপ হলো ভোট। অতএব, ভারতের প্রতিটি নাগরিক যিনি ১৮ বছর বয়স পূর্ণ করেছেন তাঁদের একজন নির্বাচক হওয়া উচিত এবং সর্বদা ভোট দেওয়া উচিত। ভারতের সংবিধান, নির্বাচনী আইন, বিধি ও নির্দেশনা অনুযায়ী ভারতের নির্বাচন কমিশন ভোটারদের পাশে ছিল, আছে এবং থাকবে।"

জ্ঞানেশ কুমার সংসদ বিষয়ক মন্ত্রকের সচিব হিসেবে দায়িত্বভার পালন করেছেন। সদ্য প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের সঙ্গে যে দু’জন নির্বাচন কমিশনার এতদিন দায়িত্বে ছিলেন, তাঁদের মধ্যে অন্যতম জ্ঞানেশ। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পিছনে অন্যতম ভূমিকা ছিল তাঁর। জ্ঞানেশের ছেড়ে যাওয়া পদে নিযুক্ত হয়েছেন বিবেক জোশী। ডঃ বিবেক জোশীকে নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি হরিয়ানা ক্যাডারের ১৯৮৯ ব্যাচের একজন আইএএস অফিসার।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…