Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Hemant Soren: হেমন্ত সোরেনকে গ্রেফতার করল ইডি, হরনাথ বললেন এবার কেজরিওয়ালের নম্বর

Hemant Soren (File Picture)
Hemant Soren (File Picture)

 

রাঁচি, ১ ফেব্রুয়ারি: জমি জালিয়াতি মামলায় তদন্ত চলাকালীন গ্রেফতার হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ইডির জি়জ্ঞাসাবাদ-পর্বের পর বুধবার সন্ধ্যায় রাজভবনে গিয়ে ইস্তফাপত্র জমা দিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী সোরেন। এরপর রাতেই তাঁকে গ্রেফতার করে ইডি। প্রসঙ্গত, বেশ কয়েকবার হেমন্তকে জমি জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে চাইছিল ইডি। এই মামলায় এর আগেও এক বার কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। আবার জিজ্ঞাসাবাদের জন্য তাঁর কাছে সময় চাওয়া হয়েছিল। কিন্তু হেমন্ত কোনও সাড়া দেননি।

২৯ জানুয়ারি তাঁর বাসভবনেও গিয়েছিলেন তদন্তকারীরা। কিন্তু তাঁর দেখা মেলেনি। শোনা গিয়েছিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তা সম্ভব হয়নি। এরপর বুধবার দুপুরে রাঁচিতে নিজের বাড়ির সামনে দেখা যায় তাঁকে। এর পরেই তাঁর বাড়িতে ঢোকেন তদন্তকারীরা। সাত ঘণ্টা ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে সন্ধ্যায় রাজভবনে যান মুখ্যমন্ত্রী। তার পরেই তাঁকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, রাঁচিতে প্রতিরক্ষা মন্ত্রকের ৭.১৬ একর জমি বেআইনি ভাবে বিক্রির অভিযোগের মামলায় নাম জড়িয়েছে মুখ্যমন্ত্রীর। সেই মামলায় ইতিমধ্যেই ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ বার গ্রেফতার হলেন হেমন্তও।

হেমন্তের বিরুদ্ধে ইডি-র এই পদক্ষেপে খুশি ব্যক্ত করেছে বিজেপি। বিজেপি সাংসদ হরনাথ সিং যাদব বলেছেন, "হেমন্ত সোরেনের বিরুদ্ধে ইডি-র এই পদক্ষেপ একেবারেই ঠিক। এবার কেজরিওয়ালের নম্বর।" আবার ঝাড়খণ্ড বিজেপির মুখপাত্র প্রতুল শাহ দেও বলেছেন, "এমনটা তো হওয়ারই ছিল। ঝাড়খণ্ডকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বদনাম করেছেন তিনি।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…